...
...
Next Story

প্রিয়াঙ্কার মেয়ের মুখে গায়ত্রী মন্ত্র! ছোট্ট মালতীর ভিডিয়ো দেখে আপ্লুত নেটিজেনরা

মায়ের কোলে বসে গায়ত্রী মন্ত্র জপ করছে ছোট্ট মালতী মেরি চোপড়া! মেয়ের এমন মিষ্টি মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন প্রিয়াঙ্কা চোপড়া। মুহূর্তে নজর কাড়ল সেই ভিডিও। মালতীর মুখে মন্ত্র শুনে প্রশংসায় ভরিয়ে দিলেন নেটিজেনরা।

Published on: Nov 19, 2026, 20:00:58 IST
Advertisement

বলিউড থেকে হলিউড, দুই ইন্ডাস্ট্রিতেই নিজের পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কাজের ব্যস্ততার পাশাপাশি পরিবারকে সময় দিতেও ভোলেন না তিনি। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই স্বামী নিক জোনাস ও মেয়ে মালতী মেরি চোপড়ার সঙ্গে কাটানো নানা মুহূর্ত ভাগ করে নেন অভিনেত্রী। এবার ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি ও ভিডিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। আর সেখানেই নজর কেড়েছে তাঁর ছোট্ট মেয়ে মালতীর একটি বিশেষ ভিডিও। মায়ের কোলে বসে গায়ত্রী মন্ত্র জপ করতে দেখা গিয়েছে তাকে। খুদে মালতীর মুখে মন্ত্র শুনে আপ্লুত নেটিজেনরাও।

মা প্রিয়াঙ্কার কোলে মালতী মেরি চোপড়া জোনাস।
মা প্রিয়াঙ্কার কোলে মালতী মেরি চোপড়া জোনাস।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অন্তত ১৮টি ছবি এবং দুটি ভিডিয়ো শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সেখানে কখনও পরিবারের সঙ্গে সময় কাটাতে, কখনও আবার মেয়ের সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে দেখা গিয়েছে তাঁকে। পোস্টের বেশিরভাগ ছবিতেই রয়েছে মালতী। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে একটি ভিডিয়ো। সেখানে বাড়ির পুজোর জায়গায় বসে রয়েছেন প্রিয়াঙ্কা। তাঁর কোলে বসে ছোট্ট মালতী। মায়ের সঙ্গে বসেই গায়ত্রী মন্ত্র জপ করতে দেখা যায় একরত্তিকে।

ছবি ও ভিডিয়োগুলির সঙ্গে প্রিয়াঙ্কা লিখেছেন, তিনি ভীষণ ব্যস্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তবে জীবনের এক দুর্দান্ত পর্যায়ে রয়েছেন। অভিনেত্রীর এই পোস্টে অনুরাগীরা ভালোবাসা জানিয়েছেন। কাজের ব্যস্ততার মাঝেও মেয়ের সঙ্গে এমন সুন্দর মুহূর্ত কাটানো এবং তা ভাগ করে নেওয়ার জন্য প্রশংসা পেয়েছেন তিনি।

এদিকে কাজের দিক থেকেও বেশ ব্যস্ত প্রিয়াঙ্কা। এস এস রাজামৌলির আগামী ছবি ‘বারাণসী’-তে দেখা যাবে তাঁকে। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন মহেশ বাবু এবং পৃথ্বীরাজ সুকুমারন। সায়েন্স ফিকশন, টাইম ট্রাভেল এবং পৌরাণিক কাহিনির মিশেলে তৈরি হচ্ছে এই ছবি। আগামী ৭ এপ্রিল, ২০২৭-এ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks