...
...
Next Story

Priyanka Sarkar: সহজকথায় কেন আসেননি প্রিয়াঙ্কা?পডকাস্ট এগিয়ে নিয়ে যাবেন? জবাব রাহুলের সদ্য় বিধবার

রাহুলহীন একমাস অতিক্রান্ত। নিজের জীবনটা একটু একটু করে গোছানোর চেষ্টা করছেন প্রিয়াঙ্কা সরকার। ছেলে সহজকে আগলেই এখন তাঁর জীবন।

Published on: Apr 30, 2026, 20:11:33 IST
Advertisement

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া। দেখতে দেখতে এক মাস অতিক্রান্ত। দুঃস্বপ্নের সেই বিকাল ভুলে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা সরকার। ছেলে সহজকে আগলেই এখন তাঁর গোটা জীবন। কাজে ফিরেছেন, আপতত ব্যস্ত নিজের আসন্ন ওয়েব সিরিজ কুহেলির প্রচারে।

সহজকথায় কেন আসেননি প্রিয়াঙ্কা?পডকাস্ট এগিয়ে নিয়ে যাবেন? জবাব রাহুলের সদ্য় বিধবার
সহজকথায় কেন আসেননি প্রিয়াঙ্কা?পডকাস্ট এগিয়ে নিয়ে যাবেন? জবাব রাহুলের সদ্য় বিধবার

প্রমোশনের ফাঁকেই প্রিয়াঙ্কা মুখ খুলেছেন সহজ কথা নিয়ে। ছেলে সহজ রাহুলের পডকাস্টে অতিথি হিসাবে এলেও। কোনওদিন দেখা মেলেনি প্রিয়াঙ্কার। কেন? জবাবে অভিনেত্রী সিটি সিনেমাকে বলেন, 'আমাদের দু'জনের বেড়ে ওঠা একসঙ্গে। ২২ বছর একসঙ্গে কাজ করা, বন্ধুত্ব। একটা পডকাস্টে তো নতুন করে জানার বা জানানোর একটা বিষয় থাকতে হবে। রাহুল যদি আমাকে জিগ্গেস করে, তোমার ছোটবেলা সম্পর্কে বলো কিংবা তোমার প্রথম প্রেম ভাঙা সম্পর্কে বলো। সেখানে আমি ওকে কী বলব! কীভাবে উত্তর দেব? আমার পডকাস্টের সঞ্চালক নাকি আমার প্রিয় বন্ধু, নাকি আমার স্বামী, আমার সন্তানের বাবা। ও তো সবটাই জানত। সামনে থেকে দেখেছে।'

কিন্তু শোকের মাঝেই রাহুলের অধরা কাজ এবং স্বপ্নকে বাঁচিয়ে রাখার উদ্যোগ নিলেন তাঁর প্রাক্তন স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। রাহুলের সৃজনশীল সত্তার এক বড় অংশ জুড়ে ছিল তাঁর লেখালেখি এবং ‘সহজ কথা’। এবার সেই কাজকেই এক নতুন রূপ দেওয়ার পরিকল্পনা করেছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা জানিয়েছেন, রাহুলের যে সব কাজ বা লেখা এখনো মানুষের কাছে পৌঁছায়নি, সেগুলোকে এক জায়গায় করার চেষ্টা চলছে। তবে ‘সহজ কথা’ যা রাহুলের প্রাণের খুব কাছাকাছি ছিল, তা এগিয়ে নিয়ে যাওয়ার কোনও প্ল্যানিং নেই তাঁর। ওটা যেমন আছে তেমনটাই থাকুক, চান প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা জানিয়েছেন, রাহুলের কাজের উত্তরাধিকার বহন করবে তাঁদের ছেলে সহজ। রাহুলের শিল্পভাবনা যেন মুছে না যায়, সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অভিনেত্রী। রাহুলের ঘনিষ্ঠ বন্ধুমহল এবং অনুরাগী— সকলেই প্রিয়াঙ্কার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe