Priyanka Sarkar: সাদা শাড়ি, চোখে চশমা, রাহুলের মৃত্যুর শোক কাটিয়ে ফের চেনা ছন্দে প্রিয়াঙ্কা

Priyanka Sarkar: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আসছে বিক্রম চট্টোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার অভিনীত ‘তারকাটা’। আগামী ১২ জুন জি ফাইভ বাংলায় মুক্তি পাবে এটি। তার আগে তারকাটা গোটা টিম উপস্থিত হল প্রমোশনাল ইভেন্টে। তবে এই দিন সব থেকে বেশি নজর কাড়লেন প্রিয়াঙ্কা।

Published on: Jun 8, 2026, 17:18:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Priyanka Sarkar: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আসছে বিক্রম চট্টোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার অভিনীত ‘তারকাটা’। আগামী ১২ জুন জি ফাইভ বাংলায় মুক্তি পাবে এটি। তার আগে তারকাটা গোটা টিম উপস্থিত হল প্রমোশনাল ইভেন্টে। তবে এই দিন সব থেকে বেশি নজর কাড়লেন প্রিয়াঙ্কা।

রাহুলের মৃত্যুর শোক কাটিয়ে ফের চেনা ছন্দে প্রিয়াঙ্কা
রাহুলের মৃত্যুর শোক কাটিয়ে ফের চেনা ছন্দে প্রিয়াঙ্কা

‘তারকাটা’ প্রিয়াঙ্কার জীবনে একটি স্পেশাল সিরিজ হয়ে থাকবে কারণ এই সিরিজটি রাহুলের মৃত্যুর পর প্রিয়াঙ্কার প্রথম অভিনীত সিরিজ হতে চলেছে। রাহুলের মৃত্যুর শোক কাটিয়ে এই সিরিজের হাত ধরেই আবার নিজের কাজে ফিরেছিলেন প্রিয়াঙ্কা। এবার একদম অন্যরকম লুকে সকলের সামনে ধরা দিলেন অভিনেত্রী।

আরও পড়ুন: বনলতার কাছে অপমানিত হয়ে মুখ খুলল লাজু, পাশে দাঁড়াল অনুভব

‘তারকাটা’ সিরিজের প্রমোশনাল ইভেন্টে প্রিয়াঙ্কাকে দেখা যায় একটি সাদা রঙের শাড়িতে সেজে থাকতে। তবে সব থেকে নজর কেড়েছে প্রিয়াঙ্কার চোখের চশমা যেখানে লেখা তারকাটা। অনেকদিন পর আবার যেন নিজের ছন্দে ফিরেছেন অভিনেত্রী। মুখে সেই পুরোনো হাসি।

আরও পড়ুন: 'কর্মফল ভোগ করতেই হবে...', অরূপকে ভাইফোঁটা নিয়ে কটাক্ষ হতেই জবাব রণিতা

ইভেন্টে প্রিয়াঙ্কার পাশাপাশি উপস্থিত ছিলেন বিক্রম, মায়াং চ্যাং, সত্যম ভট্টাচার্য সহ বাকিরা। হাসি-ঠাট্টায় এই দিন ভরে উঠেছিল গোটা মঞ্চ। মাঝের অনেক দিনের ঝড়-ঝাপটা কাটিয়ে আবার প্রিয়াঙ্কাকে নিজের ছন্দে ফিরতে দেখে খুশি সকলে।

তারকাটা প্রসঙ্গে

কিছুদিন আগে জানা গিয়েছিল তাঁর নতুন সিরিজ 'তারকাটা' আসছে জি ফাইভ-এ। এই সিরিজে কেবল অভিনেতা নয়, বরং প্রযোজক হিসেবেও তিনি কাজ করেছেন। তবে কিছুদিন আগে ‘তারকাটা’ সিরিজের প্রযোজকের জায়গা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বিক্রম চট্টোপাধ্যায়, সোশ্যাল মিডিয়ায় সে কথা নিজেই জানিয়েছিলেন তিনি। তা ঠিক একদিন পরেই আবার জানানো হয়, বিক্রম প্রযোজক হিসেবেই কাজ করছেন। সমস্ত জটিলতা কাটিয়ে তিনি আবার ফিরেছেন প্রযোজকের আসনে।