...
...
Next Story

Rahul-Priyanka:‘প্রিয়াঙ্কাই ঠিক করে দিয়েছে…’, এরাও মানুষ ছবিতে রাহুলের হয়ে ডাবিং করবেন পরিবারেরই একজন,সিদ্ধান্ত স্ত্রীর!

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু টলিউডকে শোকস্তব্ধ করেছিল। তবে মৃত্যুর আগে তিনি তাঁর শেষ ছবি ‘এরাও মানুষ’-এর শুটিং শেষ করে গেলেও ডাবিং শেষ করতে পারেননি। এবার সেই অপূর্ণ কাজ পূর্ণ করতে প্রিয়াঙ্কাকে পাশে পেলেন নির্মাতারা।

Published on: May 4, 2026, 13:31:00 IST
Advertisement

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তাঁর সৃষ্টি রয়ে গিয়েছে। তাঁর অভিনীত শেষ ছবি ‘এরাও মানুষ’-এর ডাবিং-এর কাজ চলছে। কিন্তু ছবির মুক্তিতে বড় অন্তরায় ছিল রাহুলের কণ্ঠ। অভিনেতা শুটিং শেষ করলেও ডাবিং করার আগেই অকালে চলে যান। এবার সেই সমস্যার সমাধানে বড় সিদ্ধান্ত রাহুলের সদ্য়বিধবা স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের।

এরাও মানুষ ছবিতে রাহুলের হয়ে ডাবিং করবেন পরিবারেরই একজন, সিদ্ধান্ত স্ত্রীর
এরাও মানুষ ছবিতে রাহুলের হয়ে ডাবিং করবেন পরিবারেরই একজন, সিদ্ধান্ত স্ত্রীর

পরিবার ও প্রযুক্তির মেলবন্ধন:

ছবির নির্মাতা সাই প্রকাশ লাহিড়ি জানিয়েছেন, রাহুলের ডাবিং নিয়ে তাঁরা তাঁর প্রাক্তন স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে কথা বলেছেন। প্রিয়াঙ্কা রাহুলের পরিবারেরই একজনের নাম প্রস্তাব করেছেন যিনি অভিনেতার হয়ে ডাবিং করবেন। হ্যাঁ, রাহুলের বদলি হিসাবে কার কণ্ঠ খাপ খাবে তা নিয়ে সিদ্ধান্ত নিয়ছেন প্রিয়াঙ্কা নিজে। ডাবিং শেষে সেই কণ্ঠস্বরের নমুনা বা ‘ভয়েস স্যাম্পল’ চেন্নাইয়ের একটি উন্নত এআই স্টুডিওতে পাঠানো হবে। সেখানে প্রযুক্তির কারসাজিতে সেই কণ্ঠস্বরকে রাহুলের গলার স্বরের সঙ্গে হুবহু মিলিয়ে তৈরি করা হবে। ছবির নির্মাতারা এই কাজটিকে রাহুলের প্রতি এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি হিসেবেই দেখছেন। এই সিদ্ধান্তে প্রিয়াঙ্কাকে পাশে পেয়ে আপ্লুত এরাও মানুষ টিম।

স্মৃতিচারণায় শ্রাবন্তী:

ছবির ডাবিং প্রায় ৮০ শতাংশ শেষ। ছবির অন্যতম প্রধান মুখ শ্রাবন্তী চট্টোপাধ্যায় ডাবিং স্টুডিও থেকে বেরিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, ‘রাহুলদাকে এই ছবিতে সম্পূর্ণ অন্যরকম একটা চরিত্রে দেখা যাবে। আউটডোর শুটিংয়ের সময় আমরা একটা পরিবারের মতো ছিলাম। আজও বিশ্বাস হয় না যে ও নেই। মনে হয় এই তো পাশেই আছে। শুধু আক্ষেপ একটাই— রাহুলদার সঙ্গে আর স্ক্রিন শেয়ার করা হবে না।’

‘এরাও মানুষ’ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে জীতু কামাল এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাহুল, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখ। ছবিটি সমাজের এমন কিছু মানুষদের গল্প বলবে যাঁদের অস্তিত্ব আমরা টের পেলেও তাঁদের মনের কথা কেউ শোনে না।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe