...
...
Next Story

Rahul-Priyanka: প্রেম-লিভ ইন, তারপর বিয়ে! রাহুলের মৃত্যুর পর নিজেকে কীভাবে ভাল রাখছেন প্রিয়াঙ্কা

রাহুলের মৃত্যুর পর কেটে গিয়েছে আড়াই মাসেরও বেশি সময়। তবুও বিচার অধরা। কাজে ফিরেছেন প্রিয়াঙ্কাও। এই কঠিন পরিস্থিতিতে কীভাবে নিজেকে ভালো রাখছেন সহজের মাম্মা?

Published on: Jun 10, 2026 01:24 PM IST
Advertisement

অকালেই চলে গিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শ্যুটের সময় তালসারির সমুদ্র সৈকতে ডুবে মারা যান অভিনেতা। রেখে গিয়েছেন বয়স্ক মা, দাদা, বউ প্রিয়াঙ্কা ও একমাত্র ছেলে সহজকে। ইতিমধ্যেই অবশ্য কেটে গিয়েছে আড়াই মাসেরও বেশি সময়। তবুও বিচার অধরা। কাজে ফিরেছেন প্রিয়াঙ্কাও। এই কঠিন পরিস্থিতিতে কীভাবে নিজেকে ভালো রাখছেন সহজের মাম্মা?

রাহুলের মৃত্যুর পর নিজেকে কীভাবে ভালো রাখছেন প্রিয়াঙ্কা।
রাহুলের মৃত্যুর পর নিজেকে কীভাবে ভালো রাখছেন প্রিয়াঙ্কা।

পরপর দুটি ওয়েব সিরিজে দেখা মিলেছে প্রিয়াঙ্কার। হইচইয়ের কুহেলি-তে প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছিল পুলিশ অফিসারের চরিত্রে। এবার জি ফাইভে আসছে তারকাটা। আর সেই সিরিজের প্রচারেই প্রিয়াঙ্কা বললেন, ‘নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, অন্য কারওর উপর দায়িত্ব দেওয়া যাবে না। এক্সপেকটেশনস রাখা যাবে না। এটা আমার ফার্স্ট রিয়ালাইজেশন। আমি কাজের মধ্যে আছি। তোমদের সঙ্গে সময় কাটাতে পারছি। তোমরা আমাকে এনগেজড রাখছ। আমাকে উৎসাহ দিচ্ছ। তোমাদের থেকে ভালোবাসার রসদ খুঁজে পাচ্ছি। এটা যেমন মিডিয়ার বন্ধুদের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনই পর্দার ওপাড়ে থাকা মানুষগুলো যারা আমায় ভালোবাসে, আমাকে সাপোর্ট করে।’

২০০৮ সালে 'চিরদিনই তুমি যে আমার' সিনেমার সেটে শুরু হয় রাহুল বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকারের প্রেম। তখন প্রিয়াঙ্কা বেশ ছোট। সবে স্কুলের গণ্ডি পার করে কলেজে পা রেখেছেন। । দীর্ঘদিন চুটিয়ে প্রেম ও লিভ-ইন করার পর ২০১০ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। রাহুলের সঙ্গে বিয়েতে প্রাথমিকভাবে মত ছিল না অভিনেত্রীর পরিবারের। বাড়ির অমতেই রাহুলের সঙ্গে বাধা পড়েছিলেন সাত পাকে।

তবে দ্বিতীয় ইনিংস শুরু হতে না হতেই শেষের পথে। ২০২৬ সালের মার্চ ২৯ মার্চ ওড়িশার তালসারি সমুদ্র সৈকতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান রাহুল। কোনোরকম উপযুক্ত ব্যবস্থাপনা ছাড়াই শ্যুট চলছিল ভোলেবাবা পার করেগা ধারাবাহিকের। তলিয়ে যান সমুদ্রে। উদ্ধার করার পরও বেঁচে ছিলেন রাহুল। তবে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করে। কলকাতা ও তালসারি থানায় ভোলেবাবার প্রযোজনা সংস্থার নামে দায়ের হয়েছে এফআইআর। পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শ্যুটের আগের প্রয়োজনীয় অনুমতিটুকুও নেওয়া হয়নি। গাফিলতিই কেড়ে নিল তরতাজা প্রাণ।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe