...
...
Next Story

'সবই কি পাসের খেলা ভাই?…মাইকগুলো বন্ধ করা যায় না একটু?’ চোরবাগান-কাণ্ডে সরব সুদীপ্তা-স্বস্তিকারা

‘চোরবাগানের এই মর্মান্তিক ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না’, লিখলেন প্রসেনজিৎ।

Published on: Oct 18, 2026, 07:00:46 IST
Advertisement

উত্তর কলকাতার ঐতিহ্যবাহী চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে সপ্তমীর রাতে ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় ১৯ জন দর্শনার্থীর প্রাণহানি এবং একাধিক মানুষের গুরুতর আহত হওয়ার ট্র্যাজেডি পুরো শহরকে এক গভীর স্তব্ধতা ও ক্ষোভে নিমজ্জিত করেছে। উৎসবের আনন্দে এমন বিষাদের ছায়া নেমে আসায় কেবল সাধারণ মানুষই নন, বিনোদন জগতের প্রখ্যাত অভিনেতা-অভিনেত্রী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা একসুরে তীব্র ধিক্কার ও প্রতিবাদ জানিয়েছেন।

'সবই কি পাসের খেলা ভাই?…মাইকগুলো বন্ধ করা যায় না একটু?’ চোরবাগান-কাণ্ডে সরব সুদীপ্তা-স্বস্তিকারা
'সবই কি পাসের খেলা ভাই?…মাইকগুলো বন্ধ করা যায় না একটু?’ চোরবাগান-কাণ্ডে সরব সুদীপ্তা-স্বস্তিকারা

ঘটনার আকস্মিকতা ও অবহেলার চিত্র দেখে সামাজিক মাধ্যমে গভীর আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। উৎসবের আবহে এমন নির্মম সত্য দেখে তিনি লেখেন— ‘নজর লাগলো, তাই? সবই কি পাসের খেলা ভাই? মা, মানলেন না এ মহাবরণ। ভেঙে গেল দোকানটি, মিলিয়ে গেল উৎসবটি…’।

প্রশাসন ও পুজো আয়োজকদের চরম অব্যবস্থার দিকে আঙুল তুলে কড়া শাস্তির দাবি জানিয়েছেন অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী। তিনি স্পষ্ট ভাষায় জানান—'এমন অবহেলা ও গাফিলতি বরদাস্ত করা যায় না। এই ঘটনার পেছনে দায়ী প্রশাসন এবং কর্মকর্তাদের চরম শাস্তি দাবী করছি।'

ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করে টলিউডের শীর্ষ তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান— ‘চোরবাগানের এই মর্মান্তিক ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না। উৎসবের আনন্দের মুহূর্ত এমন বিষাদে ঢেকে যাবে, তা কল্পনাও করতে পারছি না। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমার গভীরতম সমবেদনা জানাচ্ছি। যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি।’

শহরের বুকে ১৭ জনের (মৃতের সংখ্যা বেড়ে এখন ১৯) প্রাণ চলে যাওয়ার পরও মণ্ডপে মাইক বা গান-বাজনা চলতে দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেবলীনা দত্ত ও সুদীপ্তা চক্রবর্তী।

দেবলীনা লেখেন, ‘১৭ টা প্রাণ। ১৭ টা পরিবারের হাহাকার। উৎসব জারি....... মাইকগুলো বন্ধ করা যায় না একটু?’

সুদীপ্তা চক্রবর্তীর কথায়, ‘আপনার শহরে ১৭ জন একসঙ্গে মৃত... ঠাকুর দেখতে গিয়ে। এক্ষুণি একটি ৭ বছরের শিশুরও প্রাণ গেছে। হাহাকার করছে অনেকগুলো মানুষ... আপনার শহরে। হাসপাতালে লড়ছে আরও অনেকজন। দয়া করে প্যান্ডেলে গান-বাজনাগুলো খানিক্ষণের জন্য বন্ধ করা যায় না?’

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks