...
...
Next Story

তিনি আজও রয়ে গিয়েছেন সকলের হৃদয়ে, ঋতুপর্ণর জন্মদিনে আবেগতাড়িত প্রসেনজিৎ-ঋতুপর্ণা

এমন কিছু মানুষ থাকেন যারা এই পৃথিবী থেকে হয়তো চলে গিয়েছেন কিন্তু সারা জীবন মানুষের মনের মধ্যে থেকে যাবেন। তেমনই একজন ব্যক্তি ছিলেন ঋতুপর্ণ ঘোষ।

Published on: Aug 31, 2026, 15:30:57 IST
Advertisement

এমন কিছু মানুষ থাকেন যারা এই পৃথিবী থেকে হয়তো চলে গিয়েছেন কিন্তু সারা জীবন মানুষের মনের মধ্যে থেকে যাবেন। তেমনই একজন ব্যক্তি ছিলেন ঋতুপর্ণ ঘোষ। শুধুমাত্র একজন অসাধারণ পরিচালক বলে নয় একজন অসাধারণ মানুষ হিসেবেও তিনি সকলের কাছে খুব প্রিয় ছিলেন। ২০১৩ সালের ৩০ মে আচমকাই না ফেরার দেশে চলে যান পরিচালক।

ঋতুপর্ণর জন্মদিনে আবেগতাড়িত প্রসেনজিৎ-ঋতুপর্ণা
ঋতুপর্ণর জন্মদিনে আবেগতাড়িত প্রসেনজিৎ-ঋতুপর্ণা

ঋতুপর্ণ ঘোষের সব থেকে কাছের দুজন মানুষ ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। বন্ধুর জন্মদিনে তাই আবারও একবার সেই মানুষটিকে স্মরণ করলেন তাঁরা, যিনি না থাকলে এই বাংলা ইন্ডাস্ট্রি হয়তো আলাদা পরিচিতি কখনওই পেত না।

ঋতুপর্ণর জন্মদিনে পরিচালকের ছবি পোস্ট করে প্রসেনজিৎ লেখেন, ‘শুভ জন্মদিন ঋতু। তোকে ঘিরে থাকা স্মৃতিগুলো আজও ভীষণ আপন।’ প্রসেনজিৎ ঋতুপর্ণ ঘোষের কতটা কাছের বন্ধু একথা বহুবার সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেছেন অভিনেতা। প্রতিটি ছবি তৈরি করার আগে একবার হলেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করতেন ঋতুপর্ণ ঘোষ।

শুধুমাত্র টলিউড ইন্ডাস্ট্রির অভিনেতা-অভিনেত্রী নয় ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করে থাকতেন বলিউডের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা। চোখের বালি হোক অথবা রেনকোট, ঐশ্বর্য রাই বচ্চন হোক অথবা অমিতাভ বচ্চন, পরিচালকের পরিচালনায় অভিনয় করেছেন বহু নামি দামি ব্যক্তিত্ব।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe