...
...
Next Story

পিছিয়ে গেল ‘ডাক্তার কাকু’ মুক্তির তারিখ, কবে বড়পর্দায় আসছেন প্রসেনজিৎ?

‘অভিমান’ ছবিতে অসাধারণ অভিনয় করার পর এবার একদম নতুন চরিত্রের জন্য প্রস্তুত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার আর রকস্টার নয়, ডাক্তার কাকু হয়ে বড় পর্দায় আসছেন প্রসেনজিৎ। গত জুলাই মাসে ছবির অফিশিয়াল পোস্টার প্রকাশ্যে এনে এই নতুন সিনেমার কথা নিজেই জানিয়েছিলেন অভিনেতা।

Published on: Aug 16, 2026, 22:02:17 IST
Advertisement

‘অভিমান’ ছবিতে অসাধারণ অভিনয় করার পর এবার একদম নতুন চরিত্রের জন্য প্রস্তুত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার আর রকস্টার নয়, ডাক্তার কাকু হয়ে বড় পর্দায় আসছেন প্রসেনজিৎ। গত জুলাই মাসে ছবির অফিশিয়াল পোস্টার প্রকাশ্যে এনে এই নতুন সিনেমার কথা নিজেই জানিয়েছিলেন অভিনেতা।

কবে বড়পর্দায় আসছেন প্রসেনজিৎ?
কবে বড়পর্দায় আসছেন প্রসেনজিৎ?

অভিনেতা জানিয়েছিলেন, শিক্ষক দিবস উপলক্ষে বড় পর্দায় মুক্তি পাবে এই ছবিটি। দর্শকরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই নব অবতার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। এর মধ্যেই এবার নতুন ঘোষণা করলেন অভিনেতা।

আরও পড়ুন: তৃতীয় বিয়ের মাস ঘুরতেই দুঃসংবাদ আমিরের বাড়িতে, কী হল আচমকা?

পিছিয়ে গেল ‘ডাক্তার কাকু’ ছবি মুক্তির তারিখ। প্রসেনজিৎকে নতুন চরিত্র দেখার জন্য আরো কিছুটা অপেক্ষা করতে হবে দর্শকদের। ৪ সেপ্টেম্বর নয় বরং ১৮ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবিটি। সোশ্যাল মিডিয়ায় সিনেমার নতুন পোস্টার প্রকাশ্যে এনে ছবি মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার কথা ঘোষণা করলেন অভিনেতা।

প্রসেনজিৎ যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, ডাক্তারের চরিত্রে একদম অন্যরকম লুকে ধরা দিতে চলেছেন প্রসেনজিৎ। সামনে রয়েছে একটি দাঁড়িপাল্লা যার মধ্যে একদিকে কোটি কোটি টাকা অন্যদিকে মুমূর্ষু রোগী। হাওয়ায় উড়ছে কাগজের তৈরি প্লেন।

আরও পড়ুন: কেরালার পথে একেনবাবু, প্রকাশ্যে মোশন পোস্টার, ফার্স্ট লুক

ছবিটি পোস্ট করে ক্যাপশনে প্রসেনজিৎ লেখেন, ‘অর্থ মূল্যবান, জীবন অমূল্য, দিন পিছোক, (৪ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর), কিন্তু দিন বদলাক, ডাক্তার কাকু আসছে!! তবে আচমকা তিনি ছবি মুক্তির তারিখ কেন পিছিয়ে দিলেন সেটা এখনও স্পষ্ট নয়।’

ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়া অভিনয় করবেন ঋদ্ধি সেন। প্রযোজক এন সাহা। এছাড়াও অভিনয় করবেন তুলিকা বসু, শ্রীলগ্না বন্দ্যোপাধ্যায়, সুচন্দ্রা সহ আরও অনেকে। বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন পাভেল। প্রসঙ্গত, এই ছবির পরিচালক পাভেল নিজেই।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe