চিন্তা নেই! সব ঠিক করে দেবে ‘ডাক্তার কাকু’ প্রসেনজিৎ, রথে ঘোষণা মুক্তির তারিখ

‘অভিমান’ সিনেমা রকস্টারের চরিত্রে অভিনয় করার পর আবার নতুন একটি চরিত্রে সকলে সামনে ধরা দিতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রথের দিন নিজেই তিনি দিলেন এই সুখবর। সিনেমার নাম থেকে মুক্তির তারিখ, সব ঘোষণা করলেন নিজেই।

Published on: Jul 16, 2026, 14:00:25 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

‘অভিমান’ সিনেমা রকস্টারের চরিত্রে অভিনয় করার পর আবার নতুন একটি চরিত্রে সকলে সামনে ধরা দিতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রথের দিন নিজেই তিনি দিলেন এই সুখবর। সিনেমার নাম থেকে মুক্তির তারিখ, সব ঘোষণা করলেন নিজেই।

চিন্তা নেই! সব ঠিক করে দেবে ‘ডাক্তার কাকু’ প্রসেনজিৎ
চিন্তা নেই! সব ঠিক করে দেবে ‘ডাক্তার কাকু’ প্রসেনজিৎ

রথের দিন সকালে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, রাতের অন্ধকারে একা বাইক চালিয়ে এগিয়ে চলেছেন এক ব্যক্তি। ওপরে বড় বড় করে লেখা ‘ডাক্তার কাকু’। পরিচালক পাভেল। আগামী শিক্ষক দিবস উপলক্ষে ৪ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবে এই ছবিটি।

আরও পড়ুন: শেষ থেকে শুরু! পাশাপাশি কৌশিক-উজানের ছবির পোস্টার, ছেলের সাফল্যে গর্বিত বাবা

সিনেমার পোস্টার প্রকাশ্যে এনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, ‘চিন্তা নেই। আর অপেক্ষা করতে হবে না। ডাক্তার কাকু আসছে। ৪ সেপ্টেম্বর। সব ঠিক হয়ে যাবে। শিক্ষক দিবসে, শিক্ষা শুধু শ্রেণীকক্ষে নয়, সিনেমার পর্দাতেও দেখতে পাওয়া যাবে। জয় জগন্নাথ।’

ছবির পোস্টার দেখে তেমন কিছু বোঝা না গেলেও এইটুকু বোঝা যাচ্ছে এই সিনেমায় এমন একজন ব্যক্তির গল্প দেখানো হবে যিনি নির্ভীক, সৎ এবং নিজের থেকেও অনেক বেশি খেয়াল রাখেন নিজের রোগীদের। রাতের অন্ধকারে নিজের প্রাণ সংশয় করেও তিনি ছুটে যান মুমূর্ষুদের প্রাণ রক্ষা করতে।

আরও পড়ুন: 'শার্ট প্যান্ট পরে দাঁড়ালেও ট্রোল হব...', ঋতুপর্ণা প্রসঙ্গে যা বললেন ভরত কল

প্রসেনজিৎ ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন এনা সাহা, ঋদ্ধি সেন, সুচন্দ্রা, শ্রীলগ্না বন্দোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য সহ আরও অনেকে। অভিনয় করবেন পাভেল নিজেও। ছবিটি প্রযোজনা করবে মেটাট্রন প্রোডাকশন হাউজ এবং এনা সাহা ও বনানী সাহা।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই পোষ্টের কমেন্ট বক্সে নেট পাড়ার বাসিন্দারা লিখেছেন, তাঁরা ভীষন খুশী। প্রায় ৪ বছর পর এই ছবির মুক্তি স্বাদ পাবেন তাঁরা। বহুদিনের অপেক্ষার অবসান হতে চলেছে অবশেষে। ‘ডাক্তার কাকু’ ছাড়াও ‘সাজঘর’, ‘প্রতিপক্ষ’ এই ছবিগুলিও যাতে মুক্তি পায়, সেই আশা করছেন নেট পাড়ার বাসিন্দারা।