...
...
Next Story

প্রসেনজিৎকে দেখেই ‘চোখ তুলে দেখ না কে এসেছে’ গান দেবের! আর কোন তারকারা এলেন অভিনেতার বাড়ির গণেশ পুজোয়?

বেশ ধুমধাম করে বাড়িতে গণেশ পুজো করেন দেব। মঙ্গলবার অভিনেতার বাড়ির গণেশ পুজোয় বসেছিল চাঁদের হাট। শুবন্দু অধিকারি থেকে কুণাল ঘোষ, সুকান্ত মজুমদার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়রা এসেছিলেন বাপ্পার দর্শনে।

Published on: Sep 16, 2026, 10:01:25 IST
Advertisement

মঙ্গলবার দেবের বাড়ির গণেশ পুজোয় বসেছিল তারকাদের হাট। তিনি এখন আর শুধু অভিনেতা নন, লম্বা সময় ধরে সাংসদ। তাই রাজনীতির জগৎ থেকে টলিউড, সকলেই এসেছিলেন বাপ্পার দর্শনে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি, সুকান্ত মজুমদার, কুণাল ঘোষরা।

প্রসেনজিৎকে দেখেই আনন্দে গান দেবের

দেবের বাড়ির গণেশ পুজোয় টলিপাড়া থেকে অতিথি কারা?
দেবের বাড়ির গণেশ পুজোয় টলিপাড়া থেকে অতিথি কারা?

একটু রাতের দিকে দেবের বাড়িতে এসে উপস্থিত হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একদম সদরে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রিকে অভ্যর্থনা করে নেন তিনি। এমনকী, বুম্বাদাকে আসতে দেখে ‘চোখ তুলে দেখ না কে এসেছে’ গেয়েও ওঠেন। আর এই মিষ্টি মুহূর্তই জিতে নিয়েছে নেটপাড়া মন।

এরপর এগিয়ে এসে ‘ভাই’কে জড়িয়ে ধরেন বুম্বাদা। একটি কালো রঙের ওভারসাইজ টি-শার্ট পরেছিলেন প্রসেনজিৎ আর ডেনিম।

দেবের গণেশ পুজোয় টলিউডের কারা?

দেবের বাড়িতে মঙ্গলবার উপস্থিত হয়েছিলেন তাঁর প্রজাপতি ২-এর নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। নীল-সবুজ শাড়িতে এদিন দেখা গিয়েছে তাঁকে। মা-বাবার সঙ্গে এসেছিলেন অভিনেত্রী লহমা ভট্টাচার্য। দেখা গেল ‘একেন বাবু’ অনির্বাণ ভট্টাচার্যকেও।

দেবের পাশে শুভশ্রীকে মিস করল নেটপাড়া

তবে এত তারকা মুখের পাশে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে খুব মিস করল দেব-ভক্তরা। বিশেষ করে দেশু ৭ মুক্তির আগে দিয়ে অভিনেত্রীর দেবের বাড়ির গণেশ পুজোয় না আসা মন ভেঙেছে অনেক ভক্তদেরই। যদিও দেব সম্প্রতি জানিয়েছেন, যেভাবে তাঁরা দুজনে এলেই বিতর্ক তৈরি হচ্ছে, তাই এখন প্রোমোশনে বেরতেও ‘ভয়’ পাচ্ছেন।

প্রসেনজিতের প্রতিশ্রুতি দেব-জিৎকে নিয়ে

সম্প্রতি দেব ও জিৎকে নিয়ে সিনেমা আনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এমনকী, তাঁর দুই ভাই-ও নিজেদের মধ্যেকার সব দূরত্ব ভুলে বড় দাদার কথাতে রাজি হয়েছেন। পুজোর পর সেই ছবির কাজ শুরু হবে, এমনটাও শোনা যাচ্ছে। আর সত্যি যদি এটা হয়, তবে বাংলা সিনেমার মাইলস্টোন হয়ে থেকে যাবে সেই ছবি।

রুক্মিণীর অনুপস্থিতি নিয়ে বিতর্ক

দেবের বাড়ি গণেশ পুজোয় তাঁর প্রেমিকা রুক্মিণী মৈত্রের অনুপস্থিতি নিয়ে অনেকেই ভ্্রু কুঁচকেছিল। তবে অভিনেত্রী নিজেই সব জল্পনায় ঢেলেছেন জল। আপতত কলকাতা থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ব্রিটিশ যুক্তরাজ্যে রয়েছেন তিনি। অক্ষয় কুমারের ‘সমুক’-এর শ্যুটিং চলছে ব্রিটিশ যুক্তরাজ্যে। সূত্রের খবর, এই ছবিতে অক্ষয়ের নায়িকা। আসলে অভিনেত্রী জানতেন, দেবের পাশে তাঁকে না দেখতে পেয়েই আবার তাঁদের সম্পর্ক নিয়ে কাঁটাছেড়া শুরু হবে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks