বুধবার একটু দুপুরের দিকেই ভোট দিতে এলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর অভিনেতার পাশে দেখা গেল ছেলে তৃষাণজিৎকে। বাবার সঙ্গে ভোটকেন্দ্রে এলেন মিশুক। ২২ বছরে এসে ছেলের প্রথম ভোট, কী বললেন অভিনেতা?

নির্বাচন কেন্দ্র থেকে বেরিয়ে এসে প্রসেনজিৎ বলেন, ‘খুব ভালো ভোট হচ্ছে। একদম সিস্টেম মেনে ভোট হচ্ছে। শান্তিপূর্ণভাবে , সঠিক পদ্ধতিতে ভোট হচ্ছে।এটা ভালো লেগেছে।’ এরপরই প্রসেজিতের ঠোঁটে ফুটল হাসি। বললেন, ‘সবচেয়ে বড় কথা আমার ছেলে প্রথমবার ভোট দিল। আমি খুব খুশি ও আজ নিজের নাগরিক অধিকার প্রয়োগ করার সুযোগ পেল। বাবা হিসেবে আমি খুব খুশি যে ও ভোট দিল।’ সবুজ টি-শার্টে দেখা গেল ‘ইন্ডাস্ট্রিকে’, পিছনে হলুদ টি-শার্ট পরে তৃষাণজিৎ।
প্রসঙ্গত, প্রসেনজিৎ পুত্র আলোচনায় আসেন যখন মার্চ মাসে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বিজেপি নেতা ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে ছবি দিয়ে ‘জয় শ্রী রাম’ লিখেছিলেন। এই পোস্টের পর তৃষাণজিতের বিজেপিতে যোগদান নিয়ে তুমুল জল্পনা শুরু হয়। বিতর্ক বাড়তে ডল ঢালেন নিজেই। স্টরিতে লেখেন, ‘ভুয়ো খবর থেকে সতর্ক থাকুন। আমি বা বাবা কেউই রাজনীতিতে আসছি না, তাই দয়া করে ভুলভাল খবর ছড়াবেন না।’ তৃষাণজিৎ আরও লেখেন, ‘জয় শ্রী রাম শুধু বিজেপির স্লোগান নয়। সব জায়গায় রাজনীতি নিয়ে আসবেন না।’ তবে তৃষাণজিৎ এরপর সোশ্যাল মিডিয়া থেকে ছবিটি সরিয়ে দেন।
এদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আবার মন্তব্য করেন, ‘এগুলো ফেক। এটা ফেক প্রোফাইল। আমরা এই বিষয়টা দেখছি। এই বয়সে ফেক প্রোফাইল, এসব থাকতে পারে। আমরা ওঁর প্রোফাইলটা ব্লু টিক করে নিচ্ছি।’
{{/usCountry}}এদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আবার মন্তব্য করেন, ‘এগুলো ফেক। এটা ফেক প্রোফাইল। আমরা এই বিষয়টা দেখছি। এই বয়সে ফেক প্রোফাইল, এসব থাকতে পারে। আমরা ওঁর প্রোফাইলটা ব্লু টিক করে নিচ্ছি।’
{{/usCountry}}প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অর্পিতা চট্টোপাধ্যায়ের একমাত্র পুত্র তৃষাণজিৎ ওরফে মিশুক। ইউরোপ থেকেই স্কুলের পড়াশোনা করেছেন। তার পর দেশে ফিরে স্নাতক হন। মাঝে শোনা গিয়েছিল, ফুটবলে কেরিয়ার গড়তে চান তিনি। তবে পরবর্তীতে প্রসেনজিৎ জানান যে, মা-বাবার জুতোয় পা গলিয়ে ছেলেও আসছেন অভিনয়ে। অভিনেতার ইচ্ছে ছিল, তৃষাণজিৎ এসভিএফ প্রযোজনা সংস্থার ছবি দিয়ে বিনোদন দুনিয়ায় পা রাখুন। আর তা মান্যতা দিয়ে, প্রযোজক শ্রীকান্ত মোহতা-মহেন্দ্র সোনি উদ্যোগ নিয়েছেন। বেশ বড়সড় করেই লঞ্চ করা হচ্ছে বুম্বাদার ছেলেকে। গল্প থেকে চিত্রনাট্য, গান থেকে অভনয়, কাস্টিং, সবটাই করা হচ্ছে বেশ মনযোগ দিয়ে। যদিও তৃষাণজিৎকে নিয়ে ছবির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হওয়া এখনো বাকি আছে।