Prosenjit Chatterjee: 'আমিও বাবা, তাই বুঝতে পারি...', পিতৃদিবসে বাবাকে শ্রদ্ধা জানালেন প্রসেনজিৎ

Prosenjit Chatterjee: ২১ জুন, দিনটি ধার্য করা হয়েছে সেই মানুষগুলোর জন্য যাদের স্বার্থ ত্যাগ কখনও চোখে দেখা যায় না। যারা কখনও নিজের মুখে বলে না ভালোবাসি। ভালবাসি না বললেও যারা নিজেদের কর্তব্য সব সময় থাকেন অটল। এই প্রত্যেক বাবাদের উদ্দেশ্যেই এই দিন পালন করা হচ্ছে পিতৃ দিবস।

Published on: Jun 21, 2026, 14:30:58 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Prosenjit Chatterjee: ২১ জুন, দিনটি ধার্য করা হয়েছে সেই মানুষগুলোর জন্য যাদের স্বার্থ ত্যাগ কখনও চোখে দেখা যায় না। যারা কখনও নিজের মুখে বলে না ‘ভালোবাসি’। ‘ভালবাসি’ না বললেও যারা নিজেদের কর্তব্য সব সময় থাকেন অটল। এই প্রত্যেক বাবাদের উদ্দেশ্যেই এই দিন পালন করা হচ্ছে পিতৃ দিবস।

পিতৃদিবসে বাবাকে শ্রদ্ধা জানালেন প্রসেনজিৎ
পিতৃদিবসে বাবাকে শ্রদ্ধা জানালেন প্রসেনজিৎ

একজন বাবা হওয়ার পরেই বোঝা যায় বাবাদের আত্মত্যাগের গভীরতা কতটা বেশি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও সেই বাবা, যিনি নিজে বাবা হওয়ার পর বুঝতে পেরেছেন তাঁর বাবা তাঁর জন্য কতটা আত্মত্যাগ করেছেন জীবনে। তাই পাশাপাশি বাবা এবং ছেলের দুটি ছবি পোস্ট করে পিতৃদিবসে বাবার উদ্দেশ্যে একটি আবেগঘন নোট লেখেন অভিনেতা।

আরও পড়ুন: স্লট হারালো ‘দিদি নম্বর ওয়ান’, ২৯ জুন থেকে কখন সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান?

প্রসেনজিৎ যে ছবিটি পোস্ট করেছেন সেটি অভিনেতার জীবনের একটি ভীষণ গুরুত্বপূর্ণ সময়ের ছবি। ছবির একদিকে দেখা যাচ্ছে পদ্মশ্রী পুরস্কার হাতে বাবার সঙ্গে প্রসেনজিৎ আবার অন্য ছবিতে পদ্মশ্রী পুরস্কার হাতে ছেলের সঙ্গে প্রসেনজিৎ। দুজন সবথেকে কাছের মানুষদের সঙ্গে এই গর্বের মুহূর্তটি ভাগ করে নিতে দেখা যাচ্ছে অভিনেতাকে।

ছবি পোস্ট করে প্রসেনজিৎ লেখেন, ‘সময়ের সঙ্গে অনেক কিছু বদলে যায় কিন্তু বাবার ভালোবাসা কখনোও বদলায় না। আমার নিজের জীবনে আমার বাপি আমাকে যে মূল্যবোধ, শৃংখলা এবং মানুষের প্রতি সম্মান করতে শিখিয়েছেন তা আজও আমার পথচলার শক্তি। আজ আমি নিজেও একজন বাবা তাই বুঝতে পারি সন্তানের জন্য একজন বাবার ভালোবাসা, উদ্বেগ আর নিঃস্বার্থ ত্যাগ কতটা গভীর। এই বিশেষ দিনে আমার বাপিকে জানাই অশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা। পৃথিবীর সকল বাবাকে জানাই শ্রদ্ধা আর শুভেচ্ছা।’

আরও পড়ুন: বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী, ভাঙা পা নিয়েই শ্বশুরবাড়ি গেলেন শুভ্রজিৎ

প্রসঙ্গত, গত ১৯ জুন বড় পর্দায় মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং যিশু সেনগুপ্ত অভিনীত ছবি ‘অভিমান’। ছবির প্রথম ঝলকে প্রসেনজিৎকে দেখে নাকি চিনতেই পারেননি বিশ্বজিৎ। ছবির টিজার মুক্তি পাওয়ার পর তাই প্রসেনজিতের নতুন অবতারের একটি ছবি এঁকে ছেলেকে উপহার দিয়েছিলেন বিশ্বজিৎ, যেটা নিঃসন্দেহে প্রত্যেক অভিনেতার কাছে একটি বড় পাওয়া।