আপাতত ‘অভিমান’-এর সাফল্য চেটেপুটে উপভোগ করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবিতে যিশু-প্রসেনজিৎ-শুভশ্রীর রসায়ন ইতিমধ্যেই দর্শকমনে জায়গা করে নিয়েছে। তারই মাঝে বিমান বসুর সঙ্গে দেখা করতে পৌঁছলেন অভিনেতা। সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বিমান বসু-র সঙ্গে প্রসেনজিতের দেখা করার উদ্দেশ্য ছিল ‘অনেকদিন পর’ ছবি দেখতে আসার জন্য বর্ষীয়ান বামনেতাকে আমন্ত্রণ জানানো। বিমান বসুর সঙ্গে দেখা করার সময় প্রসেনজিতের সঙ্গে ছিলেন ছবির পরিচালক সৌরভ পালোধি।
এই সাক্ষাতের ছবি শেয়ার করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখলেন, ‘বিমানদার সঙ্গে ‘অনেকদিন পর’ নিয়ে কিছুটা সময় কাটালাম। আমার সঙ্গে ছিলেন ছবির পরিচালক সৌরভ পালোধী।উনি এত সিনেমাপ্রেমী মানুষ, তাই ওনার মতো একজন মানুষকে আমাদের এই ছবি দেখাতে পারা আমার কাছে সত্যিই বিশেষ আনন্দের। ছবি মুক্তি পাচ্ছে ২৬ জুন।’ সৌরভ পালোধিও ছবিটি শেয়ার করেছেন ফেসবুকে। তিনি লিখেছেন, ‘আমাদের ছবি 'অনেকদিন পর' এর প্রযোজক প্রসেনজিৎ চ্যাটার্জি কে নিয়ে বিমান দার সাথে দেখা করে এলাম। উনি এত সিনেমা দেখেন, ওনাকে কোনো সিনেমা দেখাতে পারলে আমার ব্যক্তিগত খুব আনন্দ হয়। ছবি মুক্তি ২৬ জুন।’
তবে বরাবরই নিজের অরাজনৈতিক অবস্থান ধরে রেখেছেন বর্ষীয়ান অভিনেতা। তাই বামেদের ঘরে যেমন নিজের প্রযোজিত ছবি দেখতে আসার আমন্ত্রণপত্র নিয়ে পৌঁছেছিলেন, তেমনই শাসকদল বিজেপি নেতাদেরও জানলেন আমন্ত্রণ। রুদ্রনীল ঘোষ ও শমীক ভট্টাচার্যকে জানালেন আমন্ত্রণ। ফেসবুকে লিখলেন, ‘অনেকদিন পর দেখার জন্য রুদ্র এবং শমীক ভট্টাচার্যকে আমন্ত্রণ জানিয়ে এলাম। এখন অপেক্ষা ২৬ জুনের, যখন ছবিটি পৌঁছে যাবে আপনাদের সকলের কাছে।’
{{/usCountry}}তবে বরাবরই নিজের অরাজনৈতিক অবস্থান ধরে রেখেছেন বর্ষীয়ান অভিনেতা। তাই বামেদের ঘরে যেমন নিজের প্রযোজিত ছবি দেখতে আসার আমন্ত্রণপত্র নিয়ে পৌঁছেছিলেন, তেমনই শাসকদল বিজেপি নেতাদেরও জানলেন আমন্ত্রণ। রুদ্রনীল ঘোষ ও শমীক ভট্টাচার্যকে জানালেন আমন্ত্রণ। ফেসবুকে লিখলেন, ‘অনেকদিন পর দেখার জন্য রুদ্র এবং শমীক ভট্টাচার্যকে আমন্ত্রণ জানিয়ে এলাম। এখন অপেক্ষা ২৬ জুনের, যখন ছবিটি পৌঁছে যাবে আপনাদের সকলের কাছে।’
{{/usCountry}}প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিবেদিত ও এনআইডিয়াস প্রোডাকশন প্রযোজিত ছবিটি মুক্তি পাবে জুনেই। চলতি মাসের ২৬ তারিখ মুক্তি পেতে চলেছে অনেকদিন পর। ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন সপ্তক সানাই দাস। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন, চিত্রাঙ্গদা শতরূপা, বিমল গিরি, দরিয়া দাস পালোধী, দেবেশ রায় চৌধুরী, বুদ্ধদেব দাস, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, স্বাতী মুখোপাধ্যায়, সীমা মুখোপাধ্যায়, বিমল চক্রবর্তী, সেঁজুতি মুখোপাধ্যায়, দীপক হালদার, শুভঙ্কর ঘটক, সুপর্ণা দাস।