...
...
Next Story

৬৩ বছরেও ফুরফুরে প্রসেনজিৎ, হেয়ার ট্রান্সপ্লান্টের যুগে কীভাবে নেন চুলের যত্ন?

বলিউড অভিনেতাদের মধ্যে যেখানে অনেকেরই হেয়ার ট্রান্সপ্লান্ট করা, সেখানে ৬৩ বছর বয়সেও আজও যে কোনও যুবককে টেক্কা দিতে পারেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Published on: Aug 2, 2026, 16:31:41 IST
Advertisement

সলমন সহ বলিউড অভিনেতাদের মধ্যে যেখানে অনেকেরই হেয়ার ট্রান্সপ্লান্ট করা, সেখানে ৬৩ বছর বয়সেও আজও যে কোনও যুবককে টেক্কা দিতে পারেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শুধু অভিনয় দিক থেকে নয়, নিজের উজ্জ্বলতা ধরে রাখতেও তিনি জানেন। ঠিক এই কারণেই যেখানে অন্য অভিনেতাদের মধ্যে অনেকেরই চুল ঝরে সাফ হয়ে গিয়েছে, সেখানে এখনও এক মাথা চুল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের।

৬৩ বছরেও ফুরফুরে প্রসেনজিৎ
৬৩ বছরেও ফুরফুরে প্রসেনজিৎ

রবিবারের দুপুরে নিজের চুল সেট করতে পার্লারে গিয়েছিলেন প্রসেনজিৎ, তার সেখান থেকেই একটি ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওতে দেখতে পাওয়া যায়, ‘অভিমান’ ছবির জন্য যে বড় বড় চুল রেখেছিলেন, তার অনেকটাই কেটে উড়িয়ে দিয়েছেন তিনি। মোদ্দা কথা, নতুনভাবে চুল সেট করে একেবারে নতুন লুক তৈরি করেছেন প্রসেনজিৎ।

ভিডিওটি শেয়ার করে তিনি লেখেন, ‘ছোট্ট জিজ্ঞাসা... ঠিক লাগছে?’ প্রসঙ্গত, প্রসেনজিৎ অভিনীত প্রথম ছবির নাম ছিল ‘ছোট্ট জিজ্ঞাসা’। খুব সম্পত্তি ‘অভিমান’ ছবিতে রকস্টারের ভূমিকায় অভিনয় করেছিলেন প্রসেনজিৎ আর সেই কারণে চুল বাড়ানোর প্রয়োজন হয়েছিল। তবে এবার আবার সেই পুরনো লুকে ফিরতে চলেছেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই ভিডিও দেখে সকলেই একবাক্যে স্বীকার করেছেন, অভিনেতাকে দেখে বোঝার উপায় নেই যে তাঁর ৬৩ বছর বয়স। চিরতরুণ তিনি। এই বয়সেও যেভাবেই নিজের চুলের যত্ন করে চুল ধরে রেখেছেন তিনি, সেটা সত্যি প্রশংসার যোগ্য। যদিও অনেকে প্রসেনজিতের বড় চুল রাখাটাই পছন্দ করেছেন, ওই লুকটাই অনেক বেশি সুন্দর বলে কমেন্ট বক্সে লিখেছেন নেটে পাড়ার বাসিন্দারা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks