...
...
Next Story

বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কের গল্প বলবে 'অনেকদিন পর'! প্রকাশ্যে পোস্টার, মুক্তি কবে?

চুপিচুপি মাঝরাতে দেওয়ালে পোস্টার লাগিয়ে সকলকে চমকে দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারপর থেকেই তা নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছিল। এবার তাঁর এই নতুন ছবি 'অনেকদিন পর'-এর পোস্টার প্রকাশ্যে এল।

Updated on: Jun 3, 2026, 23:16:04 IST
Advertisement

চুপিচুপি মাঝরাতে দেওয়ালে পোস্টার লাগিয়ে সকলকে চমকে দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারপর থেকেই তা নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছিল। তারপর তা নিয়ে বুধবার অভিনেতা জানিয়েছিলেন, তাঁর নতুন ছবি আসছে। কিন্তু তাঁর কাছে টাকা নেই তাই এই কাজ করছিলেন তিনি। তবে এত প্রশ্নে তিনিও আর না থাকতে পেরে বুধবার রাতেই এই পোস্টারের ছবি সামনে আনবেন। আর সেই মতোই সামনে এল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন ছবির পোস্টার।

বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কের গল্প বলবে 'অনেকদিন পর'! মুক্তি কবে?
বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কের গল্প বলবে 'অনেকদিন পর'! মুক্তি কবে?

তাঁর এই নতুন ছবির নাম 'অনেকদিন পর'। ছবির পোস্টারে দেখা গিয়েছে জলরঙে আঁকা একটা ছবি। সেখানে একটি বাড়ির মূল দরজা আর তার সামনেই একটা লেটার বক্স। সেখানে লেখা বাড়ির সদস্যদের নাম। আর সেই বাড়ির ভিতরে এক অন্য জগতে। খোলা মাঠ, তাতে ফুটে কাশফুল, পথে সাইকেলের উপর একটি মেয়ে আর তার পাশে এক ভদ্রলোক। হাসি মুখে কথপোকথন করছে তাঁরা। আর পাশে একটি এসটিডি বুথ।

ছবির পোস্টারটি শেয়ার করে প্রসেনজিৎ ক্যাপশনে লেখেন, ‘আপনাদের জন্য রইল #অনেকদিন পর-এর অফিসিয়াল পোস্টার। এই ছবি সব বাবা মায়েদের জন্য। ভালোবাসা, অনুভূতি আর জীবনের কিছু না বলা মুহূর্ত নিয়ে তৈরি এই ছবি।’

এই ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌরভ পালোধী। সৌরভ মানেই অন্যরকম গল্প, চেনা ছকের বাইরে কিন্তু অচেনা নয়, যেগুলো রোজ দেখা যায় কিন্তু আলাদা করে ভাবায় না তাই যেন পরিচালকের দৃষ্টিভঙ্গিতে নতুন ভাবনার জন্ম দেয়। ছবির চিত্রনাট্য তিনি লিখেছেন। সঙ্গে ছবি গল্প তাঁর লেখা। তাঁর সঙ্গে যৌথ ভাবে এই ছবির গল্পটি লিখেছেন সৌমিত দেব। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিবেদিত ও এনআইডিয়াস প্রোডাকশন প্রযোজিত ছবিটি মুক্তি পাবে জুনেই। চলতি মাসের ২৬ তারিখ মুক্তি পেতে চলেছে ছবিটি। ছবিটির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন সপ্তক সানাই দাস।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe