...
...
Next Story

বড়দিনে নয়, তবে শীতেই প্রসেনজিৎ ফিরছেন 'কাকাবাবু' হয়ে! প্রকাশ্যে 'বিজয়নগরের হীরে' মুক্তির দিনক্ষণ

ইউন্ডোজের ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর মতো ‘বিজয়নগরের হীরে’ও ২০২৬-এর জানুয়ারিতে মুক্তি পাবে। এবার প্রকাশ্য এল ছবি মুক্তির দিনক্ষণ।

Published on: Nov 14, 2025, 14:13:26 IST
Advertisement

আবারও বড়পর্দায় ফিরছে 'কাকাবাবু'। সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র 'কাকাবাবু' হয়ে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ধরা দিয়েছিলেন বড় পর্দায়। তারপর পর পর তিনটি ছবি মুক্তি পায়। ফের শোনা যায় প্রসেনজিৎ 'কাকাবাবু' হয়ে ফিরছেন, তবে এবার আর পরিচালকের ভূমিকায় থাকবেন না সৃজিত। তারপর জানা যায় 'সন্তু' হিসেবে আরিয়ান ভৌমিককেও দেখা যাবে না। পড়ে অবশ্য ফের জানানো হয় আরিয়ানই থাকছেন ‘সন্তু’র ভূমিকা।

কবে মুক্তি পাবে 'বিজয়গরের হীরে'?
কবে মুক্তি পাবে 'বিজয়গরের হীরে'?

আরও পড়ুন: সায়কের পোশাকের ডিজাইন নকল করলেন দেব? ‘আগে বানিয়েছি…’, যা বললেন অভিনেতা

তবে এতেই জট কাটেনি। জানা গিয়েছিল এই ছবি চলতি বছরের বড়দিনের আবহে মুক্তি পাবে। কিন্তু পুজোয় একসঙ্গে বড় বড় বেশ কয়েকটি ছবির মুক্তি আর তারপর একে অপরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুঁড়ি, নানা সমস্যা আর শেষ পর্যন্ত তার প্রভাব পুজোর ছবির ব্যবসায় পড়ে। ফলে সবটা মিলিয়ে টলিউড ইন্ড্রাস্ট্রিই ক্ষতি হয়। কিন্তু বাংলা বিনোদন জগতে এই বিপর্যয় যাতে আর না হয়। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তাই মিটিংয়ের মাধ্যমে ঠিক করা হয়। বড়দিনের আবহে পাঁচটা নয়, বরং তিনটি ছবি মুক্তি পাবে।

প্রথমে এই বড়দিনে দেবের 'প্রজাপতি ২', কোয়েলের 'মিতিন মাসি', শুভশ্রীর 'লহ গৌরাঙ্গের নাম রে…', প্রসেনজিতের 'বিজয়নগরের হীরে' ও মিমি চক্রবর্তীর 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু মিটিংয়ে ঠিক করা হয় বড়দিনে মোট তিনটি ছবি মুক্তি পাবে। দেবের 'প্রজাপতি ২', কোয়েলের 'মিতিন মাসি', শুভশ্রীর ‘লহ গৌরাঙ্গের নাম রে…’ অথবা প্রসেনজিতের 'বিজয়নগরের হীরে'। তবে শেষ পর্যন্ত দেখা যায় সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে…’ মুক্তি পাচ্ছে। আর সেখান থেকে আন্দাজ করা যায় ইউন্ডোজের ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর মতো ‘বিজয়নগরের হীরে’ও ২০২৬-এর জানুয়ারিতে মুক্তি পাবে। এবার প্রকাশ্য এল ছবি মুক্তির দিনক্ষণ।

প্রযোজনা সংস্থা এসভিএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে 'বিজয়নগরের হীরে' আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ২৩ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে। SVF এবং NIdeas Creations & Productions-এর সহযোগিতায় তৈরি হয়েছে 'বিজয়নগরের হিরে' ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন পরিচালক চন্দ্রাশিস রায়।

প্রসঙ্গত, 'বিজয়নগরের হীরে' উপন্যাসে কিন্তু কাকাবাবু একা নয়, এবার তার সঙ্গে বেড়াতে যাচ্ছেন সন্তু, জোজো, রিঙ্কু ও রঞ্জন। তাই এটা কাকাবাবুর পুরো টিমের একটা জমজমাট গল্প হতে চলেছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe