...
...
Next Story

রঞ্জিত মল্লিককে ‘মামা’ বলে সম্বোধন প্রসেনজিতের, জন্মদিনে দিলেন স্পেশাল শুভেচ্ছা

সাদাকালো দুনিয়া থেকে আজকের নতুন প্রজন্ম, রঞ্জিত মল্লিক মানেই এক অন্যরকম চরিত্র। উত্তম কুমার থেকে শুরু করে নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে সমানভাবে অভিনয় করেছেন তিনি।

Published on: Sep 28, 2026, 19:20:47 IST
Advertisement

সাদাকালো দুনিয়া থেকে আজকের নতুন প্রজন্ম, রঞ্জিত মল্লিক মানেই এক অন্যরকম চরিত্র। উত্তম কুমার থেকে শুরু করে নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে সমানভাবে অভিনয় করেছেন তিনি। তবে এত শিল্পীদের মধ্যে যার সঙ্গে একটু গভীর সম্পর্ক তৈরি হয়েছে, তিনি হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

রঞ্জিত মল্লিককে ‘মামা’ বলে সম্বোধন, জন্মদিনের স্পেশাল শুভেচ্ছা প্রসেনজিতের
রঞ্জিত মল্লিককে ‘মামা’ বলে সম্বোধন, জন্মদিনের স্পেশাল শুভেচ্ছা প্রসেনজিতের

কখনও দাদা ভাইয়ের চরিত্র, কখনও আবার প্রতিবেশীর চরিত্র, রঞ্জিত মল্লিক এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একসঙ্গে অভিনয় করেছেন অগুনতি ছবিতে। অগ্নিশিখা, পূজারিণী, ছোট বউ, সিঁদুর খেলা, চৌধুরী পরিবার, মামা ভাগ্নে সহ বহু ছবিতে একসঙ্গে স্ক্রীন শেয়ার করেছেন তাঁরা।

ব্যক্তিগত জীবনেও এই দুই তারকার সখ্যতা চোখের পড়ার মতো। সেই ভালোবাসার জায়গা থেকেই রঞ্জিত মল্লিকের জন্মদিনে একটি স্পেশাল শুভেচ্ছাবার্তা দিলেন প্রসেনজিৎ। মামা ভাগ্নে ছবির একটি দৃশ্য তুলে ধরে তিনি ক্যাপশনে লেখেন, ‘আবার দেখা হোক মামা? পর্দার মামা ভাগ্নে থেকে আজও আমাদের সম্পর্কটা আমার কাছে ভীষণ আপন। শুভ জন্মদিন রঞ্জিতদা, অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকো, সুস্থ থাকো।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks