টলিউডের বেশিরভাগ তারকাদেরই সবচেয়ে কাছের মানুষের তালিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বরাবরই একটা বড় ছাতার মতো তিনি আগলে রেখেছেন টলিউডকে। এমনকী, কদিন আগে যখন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্য়ায় শ্যুটিংয়ের সময় জলে ডুবে প্রাণ হারান প্রযোজনা সংস্থার গাফিলতিতে, তখন এড়িয়ে এসে অভিভাবকের মতো প্রিয়াঙ্কা সরকরকে আগলে রেখেছিলেন তিনি। মিটিং থেকে থানায় এফআইআর, সর্বত্রই ছিলেন ঢালের মতো।
তবে শুধু নিজের সহকর্মীদের মধ্যে নয়, প্রসেনজিতের ভালোবাসার মানুষদের তালিকায় আছেন তাঁর দর্শকেরাও। এমনকী, অভিনেতা সোশ্যাল মিডিয়ায় যখনই কোনো পোস্ট করেন, তা নিমেষে ভাইরাল হয়ে যায়।
বুধবার রাতের দিকে প্রসেনজিতের ‘প্রাক্তন’-এর স্মৃতি মনে পড়া-র পোস্টটিও নিমেষে ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে রাতের অন্ধকার দিয়ে ছুটে চলেছে এক্সপ্রেস ট্রেন। দরজায় দাঁড়িয়ে অভিনেতা। পরে আছেন কালো টি শার্ট। হাওয়ায় এলোমেলো চুলগুলোকে সযত্নে আগলে রেখেছে একটি বান্ডানা। আর ভিডিয়ো শেয়ার করে অভিনেতা লিখলেন, ‘অনেকদিন পরে রায়গঞ্জ থেকে ট্রেনে করে বাড়ি ফেরার পথে... অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেলো ..বিশেষ করে প্রাক্তন সিনেমার সেই Train Journey ...’!
এতক্ষণে নিশ্চয়ই বুজে গিয়েছেন প্রসেনজিতের এই প্রাক্তনকে মনে করা তাঁর পুরনো সম্পর্কের ইঙ্গিত নয়। আসলে প্রাক্তন সিনেমার কথা বলেছেন তিনি। বাংলার আইকনিক এই সিনেমায় ট্রেনের দৃশ্যগুলি বা এর গান এখনো ট্রেন্ড করে। এই ভিডিয়োর ব্য়াকগ্রাউন্ডেও অনুপম রায়ের গলায়, ‘তুমি যাকে ভালোবাসো’ ব্যবহার করেছেন তিনি।
{{/usCountry}}এতক্ষণে নিশ্চয়ই বুজে গিয়েছেন প্রসেনজিতের এই প্রাক্তনকে মনে করা তাঁর পুরনো সম্পর্কের ইঙ্গিত নয়। আসলে প্রাক্তন সিনেমার কথা বলেছেন তিনি। বাংলার আইকনিক এই সিনেমায় ট্রেনের দৃশ্যগুলি বা এর গান এখনো ট্রেন্ড করে। এই ভিডিয়োর ব্য়াকগ্রাউন্ডেও অনুপম রায়ের গলায়, ‘তুমি যাকে ভালোবাসো’ ব্যবহার করেছেন তিনি।
{{/usCountry}}প্রসেনজিতের পোস্টে এক নেটিজেন মন্তব্য করলেন, ‘দিন যাচ্ছে আর গুরুর বয়স কমছে’! আরেকটি কমেন্টে লেখা হয়, ‘বাংলা সিনেমা জগতের বেতাজ বাদশা’।
প্রাক্তন প্রসঙ্গে:
২০১৬ সালের নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত সুপারহিট বাংলা ছবি ‘প্রাক্তন’। ১৪ বছরের বিরতির পর এই ছবিতে জনপ্রিয় জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত একসঙ্গে পর্দায় ফিরে আসেন। পুরো গল্পটি মূলত একটি ট্রেনের যাত্রাপথকে কেন্দ্র করে আবর্তিত হয়। ছবিতে বিবাহিত জীবনের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি, আত্মত্যাগ এবং অতীতের সম্পর্ক থেকে বেরিয়ে আসার গল্প অত্যন্ত সংবেদনশীলভাবে ফুটিয়ে তুলেছিলেন নন্দিতা-শিবপ্রসাদ। উইকিপিডিয়া অনুসারে ছবির প্রায় সাড়ে ৮ কোটি টাকার ব্যবসা করেছিল বক্স অফিসে। ছবিতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা ছাড়াও দেখা গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, সাবিত্রী চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, মানালি দে-র মতো তারকাদের। এমনকী, প্রাক্তন বলিউডে ‘জালেবি’ নামে পুনঃনির্মিত হয়।