দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)। পূজা ও তাঁর স্বামী কুণাল বর্মার (Kunal Verma) ঘরে এসেছে নতুন অতিথি। এবার এক ফুটফুটে কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন এই দম্পতি।

শুক্রবার নিজেদের ইউটিউব চ্যানেলে কন্যাসন্তানের জন্মের মুহূর্ত ও বিশেষ ভ্লগ (Vlog) শেয়ার করে এই সুখবর অনুরাগীদের সামনে আনেন পূজা ও কুণাল।
একরত্তির মুখ আড়াল করলেন না দম্পতি, দিদা ডাকলেন 'গোপালি'
আজকাল বহু তারকা যেখানে সন্তানের মুখ লুকিয়ে রাখার পক্ষপাতী, সেখানে পূজা ও কুণাল একেবারে অন্য পথ হেঁটেছেন। ইউটিউব ভ্লগে একরত্তি কন্যাকন্যার মুখ আড়াল না করে সরাসরি তার মিষ্টি ঝলক শেয়ার করেছেন তাঁরা।কন্যাসন্তান হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আনন্দে নেচে ওঠেন পূজা ও কুণালের পুরো পরিবারের সদস্যরা।
দিদার দেওয়া ডাকনাম
নাতনিকে কোলে নিয়ে আনন্দে আত্মহারা পূজার মা আদর করে একরত্তির ডাকনাম রেখেছেন 'গোপালি'। ভিডিয়োতে মেয়ের জন্মের পর রীতিমতো ইমোশ্যাল হতে দেখা গেল কুণালকে। বড় দাদা হয়ে দারুণ খুশি কৃশিবও। সন্তানের জন্মের আগে পূজাকে বলতে শোনা যায়, ‘সব কষ্ট মাকে সহ্য় হয়, অথচ ছেলে হয় বাবার’। অপারেশন থিয়েটারে ঢোকবার মুখে ৬ বছরের ছেলেকে গলা জড়িয়ে আদর করেন পূজা। সঙ্গে জানান, ‘এক্ষুণি বেবি আসবে, তুমি দিদার কাছে অপেক্ষআ কর, তুমি এবার দাদা হয়ে যাবে’।
এপ্রিলেই এসেছিল আগমনের বার্তা
{{/usCountry}}এপ্রিলেই এসেছিল আগমনের বার্তা
{{/usCountry}}দেবের 'হইচই আনলিমিটেড'-এর নায়িকা পূজা গত এপ্রিল মাসেই দ্বিতীয়বার মা হতে যাওয়ার সুখবর অনুরাগী ও অনুগামীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। তখন থেকেই তাঁকে ঘিরে অনুগামীদের উচ্ছ্বাসের অন্ত ছিল না। এবার কন্যাসন্তানের আগমনে পূজা জানান, ‘আমার পরিবর সম্পূর্ণ, হাম দো হামারে দো'।
পূজা-কুণালের সংসার ও যাত্রাপথ
করোনাকালের কঠিন সময়ের মধ্যে ২০২০ সালের এপ্রিলে আইনি রেজিস্ট্রি বিয়ে সেরেছিলেন পূজা ও কুণাল বর্মা। ২০২০ সালের অক্টোবর মাসে তাঁদের প্রথম সন্তান—পুত্র কৃশিবের জন্ম হয়।
পরবর্তীতে ২০২১ সালে ছোট ছেলে কৃশিবকে কোলে নিয়েই বেশ ধুমধাম করে গোয়ায় সামাজিক আচার-অনুষ্ঠান মেনে বিয়ের পিঁড়িতে বসেন এই তারকা দম্পতি।
ছেলে কৃশিবের পর এবার কন্যাসন্তানের আগমনে তাঁদের সংসার এখন আনন্দ ও ভালোবাসায় ভরপুর। সোশাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় ভাসাচ্ছেন সহকর্মী এবং অনুরাগী মহল।