Puja Banerjee: মেয়ে পুতুল সঙ্গে নিয়ে সাধ খেলেন পূজা, তাহলে কি এবার লক্ষ্মী আসতে চলেছে ঘরে?
Puja Banerjee: ২০২০ সালে লকডাউন চলাকালীন কুণালের সঙ্গে আইনি বিয়ে সেরেছিলেন পূজা। এবার দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী।
Puja Banerjee: ২০২০ সালে লকডাউন চলাকালীন কুণালের সঙ্গে আইনি বিয়ে সেরেছিলেন পূজা। বিয়ের কয়েক মাসের মধ্যেই কোলে আসে ছেলে। যদিও জানা যায়, ২০১৭ সালেই নাকি তিনি বাগদান পর্ব সেরে নিয়েছিলেন। তবে বিয়ের পরপরই সন্তান জন্ম দেওয়ার খবর শুনে অনেকেই আন্দাজ করেন, অন্তঃসত্ত্বা অবস্থাতেই বিয়ে করেছিলেন পূজা। এবার দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী।

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী যেখানে তিনি নিজের প্রেগনেন্সি কিট প্রকাশ্যে নিয়ে আসেন। এরপর দেখা যায় অন্তঃসত্ত্বাকালীন বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছে তাঁর, যার ফলে তিনি মনমরা হয়ে শুয়ে রয়েছেন। ঠিক তখনই মাকে আদরে আদরে ভরিয়ে দেয় কৃষিভ, যার ফলে আবার মন ভালো হয়ে যায় তাঁর।
আরও পড়ুন: মোদির গ্যারান্টি-তেই আস্থা রাখছেন জিৎ, নতুন সরকারের থেকে কী কী আশা করছেন তিনি?
এবার নিজের স্বাদ ভক্ষণ- এর ছবি এবং ভিডিও প্রকাশ্যে নিয়ে এলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে একটি গোলাপি রঙের শাড়ি পরে একটি টুলের ওপর বসে রয়েছেন তিনি। মুখে হাসি। কখনও স্বামীর সঙ্গে ছবি তুলছেন কখনও আবার বাড়ির বড়দের থেকে নিচ্ছেন আশীর্বাদ। ভিডিয়োর মধ্যেই বেবি বাম্পের ঝলকও দেখান তিনি।
তবে ভিডিওতে যেটি সবথেকে বেশি নজর কেড়েছে সেটি হল একটি মেয়ে পুতুলকে কোলে নিয়ে সাধ ভক্ষণ করতে দেখা যায় পূজাকে। পূজার কোলে এই মেয়ে পুতুলটি দেখে অনেকেই আন্দাজ করছেন তাহলে হয়তো এবার কন্যা সন্তানের জন্ম দিতে চলেছেন পূজা, যেটা তিনি ইতিমধ্যেই জেনে গিয়েছেন। আবার এমনও হতে পারে পুত্র সন্তানের পর তিনি মেয়ের মা হতে চান, তাই সেই সাধ পূরণ করার জন্যই এই ছোট্ট পুতুলটি করে নিয়ে সাধ খাচ্ছেন তিনি। ভিডিওটি পোস্ট করে তিনি লেখেন, ‘আজ আমার সাধ ভক্ষণ অনুষ্ঠান। সকলের আশীর্বাদ কাম্য।’
আরও পড়ুন: সরে দাঁড়ালেন সহকারী কোষাধ্যক্ষ পদ থেকে, কেন আচমকা এই সিদ্ধান্ত নিলেন দিগন্ত বাগচী?
প্রসঙ্গত, পূজার প্রথম বাংলা সিনেমা ছিল মাচো মস্তানা। এরপর 'চ্যালেঞ্জ ২' (দেব-এর বিপরীতে), 'রকি', ‘হইচই আনলিমিটেড’-এর মতো সিনেমায় করেছেন কাজ। দেখা গিয়েছে 'পাপ', ‘ক্যাবারে’ ওয়েবসিরিজে। 'কাহানি হামারে মহাভারত কি', 'তুঝ সাং প্রীত লাগাই সাজনা', ‘দেভোঁ কে দেব... মহাদেব’-এর মতো হিন্দি সিরিয়ালেও দেখা গিয়েছে পূজাকে। বাংলা ডান্স বাংলা ডান্সে-র বিচারক ছিলেন। প্রতিযোগী হিসেবে ভাগ নিয়েছিলেন 'ঝলক দিখলা জা' (২০১৪) এবং 'কমেডি নাইটস বাঁচাও' (২০১৫)-তে।
E-Paper

