দুর্গোৎসবের মরসুম মানেই শুধু মণ্ডপে মণ্ডপে আলোর রোশনাই আর ঠাকুর দেখা নয়, টলিউডের জন্য এটি হলো বছরের সবচেয়ে বড় বক্স অফিস যুদ্ধের ক্ষেত্র! ২০২৬-এর পুজো রিলিজ ঘিরে দর্শকদের উন্মাদনা ইতিমধ্যেই আকাশছোঁয়া। কোন ছবি প্রেক্ষাগৃহে কতগুলো শো পেল, সেই শো কাউন্ট (Show Count) নিয়ে খতিয়ান আসতেই শোরগোল পড়ে গেছে টলিপাড়ায়।

মহাপঞ্চমীতে রিলিজ করেছে তিনটি ছবি। তবে পুজো রিলিজের আসল চমক ও মহাটক্কর শুরু হতে চলেছে আগামী কাল (১৬ অক্টোবর) থেকে!
মহাপঞ্চমীতে প্রেক্ষাগৃহে কোন ছবির কত শো?
‘বহুরূপী ২’ (Bohurupi: The Golden Daku): মহাপঞ্চমীর দিন থেকেই বক্স অফিসে তাণ্ডব শুরু করল এই ছবি। প্রথম সপ্তাহে ১১২টি সিনেমা হলে প্রতিদিন ২৬৯টি শোর মাধ্যমে দুর্দান্ত ওপেনিং পেল টিম ‘বহুরূপী ২’।
‘দ্য একেন ৪’ (The Eken: Kerala E Kurukshetra): রহস্য ও হাসির খোরাক নিয়ে প্রেক্ষাগৃহে এসেছে একেন বাবু। অনির্বাণ চক্রবর্তী অভিনীত ছবির ফার্স্ট উইক হল লিস্ট আকর্ষণীয়। ৭২টি সিনেমা হলে মোট ২৪২টি শোর মাধ্যমে পর্দা কাঁপাতে তৈরি একেন সেন।
‘এম্পেরর ভার্সেস শরৎ চন্দ্র’ (Emperor Vs Sarat Chandra): ঐতিহাসিক পটভূমির এই ছবির পরিচালক টলিউডের ‘ফার্স্ট বয়’ সৃজিত। তবে আনকোড়া প্রযোজকের ছবি হওয়ায় পুজোর লড়াইয়ে অনেকটা পিছিয়ে সৃজিতের ছবি। ৪৬টি সিনেমা হলে মাত্র ৭২টি শোর মাধ্যমে যাত্রা শুরু করেছেন টোটা-মিমি-আবিররা।
১৬ই অক্টোবর আসছে ‘দেশু ৭’ (DeSu 7): ৮৮ লাখের অ্যাডভান্স বুকিং ধামাকা!
{{/usCountry}}১৬ই অক্টোবর আসছে ‘দেশু ৭’ (DeSu 7): ৮৮ লাখের অ্যাডভান্স বুকিং ধামাকা!
{{/usCountry}}১৫ই অক্টোবর তিনটি ছবি প্রেক্ষাগৃহে এলেও, বাকিদের থেকে একদিন পিছিয়ে অর্থাৎ ১৬ই অক্টোবর মুক্তি পাচ্ছে টলিউডের অন্যতম প্রতীক্ষিত ছবি ‘দেশু ৭’ (DeSu 7)। জনপ্রিয় অন-স্ক্রিন জুটি দেব ও শুভশ্রীর পুনর্মিলন যে বক্স অফিসে সুনামি আনতে চলেছে, তার প্রমাণ মিলল অ্যাডভান্স বুকিংয়ের রিপোর্টেই!
ট্রেড রিপোর্ট ও বিতরণক শতদীপ সাহার সূত্র অনুযায়ী:
শো কাউন্ট: মুক্তির প্রথম দিনেই একাই প্রায় ৫০০টির কাছাকাছি শো পাচ্ছে ‘দেশু ৭’, যা অন্যান্য সব ছবির চেয়ে বহুগুণ এগিয়ে, জানিয়েছেন ফিল্ম ডিস্টিব্রিউটার শতাদীপ সাহা।
মুক্তির আগেই ছবিটির মোট অ্যাডভান্স বুকিং ছাড়িয়ে গেছে প্রায় ৮৮ লাখ টাকা!
দেব-শুভশ্রীর ছবি রিলিজের আগেই শুধু প্রথম দিনের জন্যই বিক্রি হয়ে গেছে প্রায় ৩২ লাখ টাকার টিকিট!
দেব ও শুভশ্রী জুটির ম্যাজিক আবার বড় পর্দায় দেখার জন্য দর্শকেরা যেভাবে প্রেক্ষাগৃহে অগ্রিম টিকিটের বন্যা বইয়ে দিয়েছেন, তাতে পুজোর বক্স অফিসে ‘দেশু ৭’ যে সমস্ত পুরনো রেকর্ড ভাঙতে চলেছে, তা বলাই বাহুল্য!