...
...
Next Story

ওটিটি প্লাটফর্মে আসতে চলেছে ‘পুরাতন’, কবে থেকে দেখতে পাবেন এই ছবি?

গত বছর অর্থাৎ ২০২৫ সালের ১১ এপ্রিল বড় পর্দায় মুক্তি পেয়েছিল পুরাতন। এই ছবিতে শর্মিলা ঠাকুরের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তকে। ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এই ছবির হাত ধরেই প্রায় ১৪ বছর পর আবার বাংলা ছবিতে ফিরেছিলেন শর্মিলা।

Published on: Aug 29, 2026, 21:41:58 IST
Advertisement

গত বছর অর্থাৎ ২০২৫ সালের ১১ এপ্রিল বড় পর্দায় মুক্তি পেয়েছিল ‘পুরাত’ন। এই ছবিতে শর্মিলা ঠাকুরের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তকে। ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এই ছবির হাত ধরেই প্রায় ১৪ বছর পর আবার বাংলা ছবিতে ফিরেছিলেন শর্মিলা।

ওটিটি প্লাটফর্মে আসতে চলেছে ‘পুরাতন’
ওটিটি প্লাটফর্মে আসতে চলেছে ‘পুরাতন’

বড় পর্দায় দুর্দান্ত সফলতা অর্জন করার পর এবার ওটিজি প্লাটফর্মে আসতে চলেছে পুরাতন। আগামী ৪ সেপ্টেম্বর হইচই এর পর্দায় মুক্তি পাবে এই ছবি। হঠাৎ আগামী মাস থেকেই এই ছবিটি দর্শকরা দেখতে পাবেন ডিজিটাল প্লাটফর্মে। এই সুখবরটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় ওটিটি প্লাটফর্মের তরফ থেকে।

এমন একটি সুখবরের জন্য বোধহয় এতদিন অপেক্ষা করেছিলেন সকলে। সুমন ঘোষ পরিচালিত এই ছবিতে এক মা এবং মেয়ের গল্প দেখানো হয়েছিল। দুই প্রজন্মের দুই মানুষের আবেগের কাটাছেঁড়া করা হয়েছিল এই ছবিতে। এবার যারা বড় পর্দায় ছবিটি মিস করেছেন তাদের জন্যই হইচই আনল বড় সুযোগ।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks