বিগ বস ২০-এ প্রবেশ করার সঙ্গে সঙ্গেই কাজী তৌকির সবার মনোযোগ আকর্ষণ করেন। যারা তাকে আগে থেকেই চিনতেন, তাদের জন্য শো-তে তাঁর প্রবেশ ছিল একটি বড় ব্যাপার। তবে, যাঁরা তাকে চিনতেন না, তাদের কাছেও কাজী তাঁর অদ্ভুত কার্যকলাপের মাধ্যমে দ্রুত মনোযোগ আকর্ষণ করেছেন। কখনো নিজের পাগলামি দিয়ে, কখনো নিজের কণ্ঠ ব্যবহার করে কাজী এখন টক অফ দ্য টাউন। সম্প্রতি বিগ বস হাউসের ভিতরে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে একটি বড় তথ্য প্রকাশ করেছেন। কাজী তৌকির প্রকাশ করেছেন যে তিনি গত ছয় বছর ধরে বিবাহিত।
হাউজমেটদের সঙ্গে কথোপকথনে বিয়ের তথ্য ফাঁস

কাজী তৌকির উদিতি সিং এবং অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে কথোপকথনের সময় এই তথ্যটি প্রকাশ করেন। গায়ক-অভিনেতা জানান যে, তাঁর স্ত্রী একজন দন্তচিকিৎসক। তবে, বিগ বস হাউজে স্ত্রীকে নিয়ে খুব বেশি কিছু প্রকাশ করেননি। তবে কাজী তৌকিরের বিয়ের খবর নতুন ছিল। কারণ অনেকেরই জানা ছিল না যে তিনি বিবাহিত। তাও আবার ছয় বছর আগে। তবে কীভাবে তাঁদের পরিচয় হয়েছিল, তা প্রকাশ পায়নি। সব জিনিস নিযেই নীরব থেকেছেন কাজী বিগ বস হাউজে।
অরিজিৎ-ও একইভাবে লুকিয়ে রেখেছিলেন বিয়ের খবর
প্রসঙ্গত কাজী তৌকিরের কাছের বন্ধু অরিজিৎ সিং-ও কিন্তু একইভাবে বিয়ের খবর গোপন রেখেছিলেন। ২০১৪ সালের ২০ জানুয়ারি পশ্চিমবঙ্গের তারাপীঠ মন্দিরে তাঁর ছোটবেলার বান্ধবী কোয়েল রায়কে অত্যন্ত সাধারণ ও গোপন অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন। এই বিয়েতে বলিউডের সংগীত পরিচালক প্রীতম ছাড়া ইন্ডাস্ট্রির তেমন কেউ উপস্থিত ছিলেন না। দীর্ঘ সময় পর্যন্ত তিনি মিডিয়ার সামনে এই বিয়ের খবর প্রকাশ করেননি। পরবর্তীতে নিজের হোয়াটসঅ্যপ ডিপি-তে বিয়ের ছবি দেওয়ার পর তাঁর বিয়ের খবরটি প্রকাশ্যে আসে।
কৌজী তৌকিরের কেরিয়ার
২০০৫ সালে রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’-এর বিজয়ী হিসেবে দেশব্যাপী ব্যাপক খ্যাতি অর্জন করেন কাজী তৌকির। রূপরেখা ব্যানার্জির সঙ্গে যৌথভাবে বিজয়ী ট্রফি অর্জন করেন। এই রিয়েলিটি শো-তেই ষষ্ঠ স্থানে ছিটকে যান অরিজিৎ সিং। দীর্ঘ ২১ বছর পর ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে কাজী ফের লাইমলাইটে বিগ বসের কারণে। অনেকেই এখন থেকে সলমন খানের রিয়েলিটি শো-র বিজেতা হিসেবে তাঁকেই এগিয়ে রাখছেন।
{{/usCountry}}২০০৫ সালে রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’-এর বিজয়ী হিসেবে দেশব্যাপী ব্যাপক খ্যাতি অর্জন করেন কাজী তৌকির। রূপরেখা ব্যানার্জির সঙ্গে যৌথভাবে বিজয়ী ট্রফি অর্জন করেন। এই রিয়েলিটি শো-তেই ষষ্ঠ স্থানে ছিটকে যান অরিজিৎ সিং। দীর্ঘ ২১ বছর পর ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে কাজী ফের লাইমলাইটে বিগ বসের কারণে। অনেকেই এখন থেকে সলমন খানের রিয়েলিটি শো-র বিজেতা হিসেবে তাঁকেই এগিয়ে রাখছেন।
{{/usCountry}}