...
...
Next Story

Mimi Chakraborty: বিয়ের রাতে নিমেষে পাল্টে গেল জীবন, প্রতিশোধের আগুনে পুড়ে কোন পথ বেছে নেবে মিমি?

Mimi Chakraborty: ‘ডাইনি’ সিরিজে মিমির অসাধারণ অভিনয় সকলকে মুগ্ধ করেছিল। এবার হইচই-এর পর্দায় আসতে চলেছে ‘কুইন্স’, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন মিমি।

Published on: May 22, 2026 09:45 PM IST
Advertisement

Mimi Chakraborty: ‘ডাইনি’ সিরিজে মিমির অসাধারণ অভিনয় সকলকে মুগ্ধ করেছিল। এবার হইচই-এর পর্দায় আসতে চলেছে ‘কুইন্স’, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন মিমি। সিরিজের প্রথম ঝলক দেখেই বোঝা গিয়েছিল, কোনও রোমান্স নয় বরং এক প্রতিশোধের গল্প নিয়ে আসতে চলেছে এই সিরিজটি। এবার প্রকাশ্যে এল সিরিজের টিজার।

প্রতিশোধের আগুনে নিজেকে পুড়িয়ে কোন পথ বেছে নেবে মিমি?
প্রতিশোধের আগুনে নিজেকে পুড়িয়ে কোন পথ বেছে নেবে মিমি?

টিজার প্রসঙ্গে

সিরিজটির প্রথম ঝলকেই দেখানো হচ্ছে একটি বিয়ে বাড়ি যেখানে সকলে আনন্দে মেতে রয়েছে। কিন্তু সেই আনন্দ-নিমেষে একটা ভয়ংকর দৃশ্যে পরিণত হয়ে যায় যখন একটি পরিবারের চারজন পুরুষকে হত্যা করা হয় একসঙ্গে। একজন নববধূ এবং তার শ্বশুরবাড়ির চারজন পুরুষকে নিমেষে শেষ করে দেওয়া হয়।

আরও পড়ুন: ‘মিলন হবে কত দিনে’-তে শেষ মেঘনার পথ চলা, শ্যুটিং শেষে আবেগপ্রবণ অলিভিয়া

তবে স্বামীদের দুঃখে পাথর হয়ে নয় বরং অপরাধীদের উচিত শিক্ষা দেওয়ার লক্ষ্যে এগোয় এই চারজন নারী। ছলে বলে কৌশলে যেভাবেই হোক অপরাধীদের শাস্তি দেবে তারা। কিন্তু এই পথ কি এতটাই সোজা হবে? এতটা সহজেই কি উদ্দেশ্যে সফল হবে? সবটাই জানা যাবে সিরিজ মুক্তি পেলে।

আরও পড়ুন: এবার অঙ্কিতাকে আইনি চিঠি পাঠালেন দেবালয়, করলেন মানহানির মামলাও

নির্ঝর মিত্র পরিচালিত ‘কুইন’ মুক্তি পাবে আগামী ১২ জুন। মিমি ছাড়া এই সিরিজে অভিনয় করবেন বৈশাখী, পায়েল দে, দেবযানী সিংহ, দুর্বার শর্মা, কৌশিক চট্টোপাধ্যায়, দীপাঞ্জন মিত্র, যূধাজিৎ সরকার, রাহুল দেব বসু, জয়দীপ মুখোপাধ্যায়, সুব্রত সেনগুপ্ত, সায়ক রায়, অমা মুখোপাধ্যায়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe