...
...
Next Story

মুক্তির আগেই ইতিহাস গড়ল ‘রাকা’, নাম উঠলো গিনেস ওয়াল্ড রেকর্ডে

আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা আল্লু অর্জুন অভিনীত রাকা। এই ছবিতে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোনও। তবে ছবি মুক্তির এক বছর আগেই রেকর্ড গড়ল এই ছবিটি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড- এ নাম উঠল রাকার।

Published on: Sep 21, 2026, 22:00:46 IST
Advertisement

আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা আল্লু অর্জুন অভিনীত ‘রাকা’। এই ছবিতে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোনও। তবে ছবি মুক্তির এক বছর আগেই রেকর্ড গড়ল এই ছবিটি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড- এ নাম উঠল রাকার।

মুক্তির আগেই ইতিহাস গড়ল ‘রাকা’
মুক্তির আগেই ইতিহাস গড়ল ‘রাকা’

কী কারণে ছবিটি জিতল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড?

তেলেগু সুপারস্টার আলু অর্জুনের সঙ্গে তামিল হিটমেকার অ্যাটলির প্রথম যৌথ প্রয়াস এই সর্বভারতীয় চলচ্চিত্রটি এখন একযোগে ৩৭ জন শিল্পীকে নিয়ে ‘রিয়েল-টাইমে সর্বাধিক সংখ্যক মানুষের মোশন-ক্যাপচার’-এর জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে।

আরও পড়ুন: ‘তুই ছাড়া কিছুই আগে না',দেবের কোলে চড়ে পোজ শুভশ্রীর, চোখ কপালে উঠল নেটপাড়ার

ছবির প্রযোজক সংস্থা সান পিকচার্স সোমবার এক্স-এ এই আপডেটটি শেয়ার করেছে। ছবিতে দেখা যায়, পরিচালকের পাশে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটি ধরে আছেন আল্লু অর্জুন। ক্যাপশনে লেখা ছিল, ‘ইতিহাস তৈরি হল। এক বিশ্বব্যাপী বিজয় যা ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নিয়ে গেল!’

আরও পড়ুন: 'লোকে আমাকে গাল দিচ্ছে', বিগ বসের ঘরে ভরতকে নিয়ে ক্ষুব্ধ স্ত্রী জয়শ্রী?

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks