বিগত কয়েকদিন ধরেই চর্চায় রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রথমে ২০২৬ সালের তৃণমূলের গো হারা হারের পর, বিদ্রোহী সাংসদদের দলে নাম লেখান তিনি। এরপর আচমকাই রচনার হাত থেকে চলে যায় তাঁর দীর্ঘদিনের শো ‘দিদি নম্বর ১’। সেই জায়গায় এন্ট্রি হয় স্বস্তিকা মুখোপাধ্যায়ের।

দীর্ঘদিন ধরে রচনা কাজ করেছেন দিদি নম্বর ১-এ। সেই ২০১০ সাল থেকে শুরু। তবে ২০২৬-এ এসে ছন্দপতন। দশম সিজনের ‘দিদি’ হচ্ছেন স্বস্তিকা। প্রথমদিকে টিভির কাজ নিয়ে একটু হলেও দোটানায় ছিলেন অভিনেত্রী। ততদিনে বাংলা ও ওড়িয়া সিনেমায় নিজের নাম কামিয়েছেন। এমনকী, বলউডে অমিতাভ বচ্চনের সঙ্গেও সিনেমা করে ফেলেছেন।
ব্যক্তিগত জীবনেও বেশ চাপে। স্বামী প্রবাল বসুর সঙ্গে তখন দাম্পত্য জীবন বেশ টলোমলো। এদিকে ছেলেও ছোট। রৌনকের বয়স তখন বছর তিন। তবে সেই চাপ নিয়েও সামলেছিলেন শ্যুটের চাপ। এমনকী, ছেলের কাছে তাড়াতাড়ি পৌঁছনোর জন্য অবলীলায় চেপে বসতেন পাবলিক ট্রান্সপোর্ট। শুধু নিজের পরিচিতি আড়াল করতে নিতেন বোরখার সাহায্য।
দিদি নম্বর ১-এ এসে নিজেই করেছিলেন খোলসা। আসলে টলিপাড়া থেকে কালীঘাট ফিরতে পড়তে হত যানজটে। আর যানজট এড়ানোর সবচেয়ে বড় উপায় ছিল মেট্রোয় চড়া। তাই রোজ শ্যুট থেকে গাড়ি চড়ে নামতেন মেট্রো স্টেশনে। আর গাড়ি থেকে নামার আগে পরে নিতেন বোরখা। মেট্রো করে পৌঁছে যেতেন কালীঘাট স্টেশনে। সেখানে ওঁর বাড়ির দাঁড়িয়ে গাড়ি থাকত। সেটাতে চড়ে বাড়ি। আর এভাবে যাওয়ার কারণ ছিল নিজের কেরিয়ার সামলেও যাতে ছেলেকে আরও বেশি সময় দিতে পারেন। বাড়ি গিয়ে পড়াতে বসাতে পারেন।
তবে এভাবে আচমকা দিদি নম্বর ১ থেকে সরিয়ে দেওয়ায় বেশ বিরক্ত রচনা। রাজনীতির ময়দানে চূড়ান্ত ব্যস্ততার মধ্যেও তিনি দিন-রাত এক করে, ঘুমহীন রাত কাটিয়ে শুটিং শেষ করেছেন। এমনকী ব্যক্তিগত জীবনের নানা ওঠানামা সামলেও এত বছর ধরে কাজ করে গিয়েছেন। এত বছরের একটা দীর্ঘ সম্পর্কের পরেও, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁকে বা তাঁর টিমকে আগাম কোনো নোটিস বা ন্যূনতম সময় দেওয়া হয়নি। ন্যূনতম সৌজন্যটুকু বজায় রাখা উচিত ছিল বলে, দুঃখও প্রকাশ করেন তিনি।
{{/usCountry}}তবে এভাবে আচমকা দিদি নম্বর ১ থেকে সরিয়ে দেওয়ায় বেশ বিরক্ত রচনা। রাজনীতির ময়দানে চূড়ান্ত ব্যস্ততার মধ্যেও তিনি দিন-রাত এক করে, ঘুমহীন রাত কাটিয়ে শুটিং শেষ করেছেন। এমনকী ব্যক্তিগত জীবনের নানা ওঠানামা সামলেও এত বছর ধরে কাজ করে গিয়েছেন। এত বছরের একটা দীর্ঘ সম্পর্কের পরেও, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁকে বা তাঁর টিমকে আগাম কোনো নোটিস বা ন্যূনতম সময় দেওয়া হয়নি। ন্যূনতম সৌজন্যটুকু বজায় রাখা উচিত ছিল বলে, দুঃখও প্রকাশ করেন তিনি।
{{/usCountry}}যদিও শুভেচ্ছা জানিয়েছেন তিনি স্বস্তিকা মুখোপাধ্যায়কে আগামীর উদ্দেশে। এখন দেখার সঞ্চালিকা বদলের পর টিআরপি তালিকায় কেমন ফল করে দিদি নম্বর ১। আজ অর্থাৎ সোমবার ২৯ জুন থেকে রাত ১০.১৫ মিনিটে আসছে দিদি নম্বর ১।