জি বাংলার (Zee Bangla) আইকনিক রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’ (Didi No. 1) এবং রচনা বন্দ্যোপাধ্যায়— বিগত ১৫ বছর ধরে একে অপরের সমার্থক হয়ে উঠেছিল। কিন্তু সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের এক আচমকা সিদ্ধান্তে শো থেকে বাদ পড়েছেন রচনা। মাত্র ২ দিনের কথায় শো-থেকে বাদ দেওয়া হয় রচনাকে, যার জেরে ক্ষুদ্ধ অভিনেত্রী। রচনার জায়গায় নতুন ‘দিদি’ হিসেবে ইতিমধ্য়েই দায়িত্ব নিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। চ্যানেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘অপেশাদারিত্বের’ একগুচ্ছ অভিযোগ এনেছেন রচনা।

এই বিতর্কের মাঝেই নেটিজেন এবং অনুরাগী মহলে নতুন প্রশ্ন উঁকি দিচ্ছে— দীর্ঘ ১৫ বছরের এই সফল শো হাতছাড়া হওয়ার ফলে প্রতি মাসে ঠিক কতটা আর্থিক লোকসানের মুখে পড়তে চলেছেন রচনা?
‘দিদি নম্বর ১’ থেকে প্রতি মাসে কত লাখ টাকা আয় করতেন রচনা?
বাংলার ড্রয়িংরুমে টিআরপি (TRP) তালিকার শীর্ষে থাকা এই শো-এর সঞ্চালনার জন্য রচনা বন্দ্যোপাধ্যায় মোটা অঙ্কের পারিশ্রমিক পেতেন। বিভিন্ন সূত্র মারফত জানা যায়, ‘দিদি নম্বর ১’-এর প্রতিটি সাধারণ এপিসোড সঞ্চালনা করার জন্য রচনা পেতেন ১ থেকে ১.৫ লক্ষ টাকা। বিশেষ এপিসোডের আয়: সানডে ধামাকা বা কোনো স্পেশ্যাল সেলেব্রিটি এপিসোডের ক্ষেত্রে তাঁর এই পারিশ্রমিকের অঙ্কটা আরও অনেক বেড়ে যেত। সব মিলিয়ে প্রতি মাসে স্রেফ এই একটি রিয়্যালিটি শো থেকেই রচনা বন্দ্যোপাধ্যায়ের গড় আয় ছিল প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ টাকা। চ্যানেল কর্তৃপক্ষের আকস্মিক সিদ্ধান্তে এক ঝটকায় রচনার এই বিপুল পরিমাণ নিশ্চিত আয় চিরতরে বন্ধ হয়ে গেল।
শো-এর জন্য ছবি ও অভিনয় ক্যারিয়ারে ত্যাগ
{{/usCountry}}শো-এর জন্য ছবি ও অভিনয় ক্যারিয়ারে ত্যাগ
{{/usCountry}}দীর্ঘ দেড় দশক ধরে ‘দিদি নম্বর ১’-এর শ্যুটিং শিডিউল এতটাই ব্যস্ত থাকতো যে, রচনা নিজের অভিনয় ক্যারিয়ারে বড়সড় কোপ বসাতে বাধ্য হয়েছিলেন। শ্যুটিংয়ের জন্য টানা ছুটি না পাওয়ায় এই ১৫ বছরে হাতে গোনা কয়েকটি সিনেমা ছাড়া অন্য় কোনও কাজ করেননি রচনা।
২০২৪ সালের নির্বাচনী হলফনামা: রচনার মোট সম্পত্তি কত?
২০২৪ সালে রচনা যে নির্বাচনী হলফনামা জমা দিয়েছিলেন, সেখানে তাঁর আয় চোখ ধাঁধানো। অভিনয় থেকে দীর্ঘদিন দূরে রচনা। সুতরাং তাঁর আয়ের মূল উৎস দিদি নম্বর ১, স্টেজ শো এবং ব্যবসা। ৩৫.৫ কোটি টাকার মালকিন রচনা বন্দ্যোপাধ্যায় ২০২২-২৩ অর্থবর্ষে ৩ কোটির বেশি টাকা আয় করেছেন। জানিয়ে রাখি তখনও রাজনীতির ময়দানে পা দেননি দিদি নম্বর ১-এর প্রাক্তন হোস্ট।
হলফনামায় রচনা জানিয়েছিলেন, নিজের কাছে দেড় লাখ ও স্বামীর কাছে ৫০ হাজার ক্যাশ ছাড়াও প্রায় ৯৫৫ গ্রাম সোনা ও রুপো রয়েছে এই তারকার ঝুলিতে।
১৯৯১ সালে ‘মিস কলকাতা’ হয়ে গ্ল্যামার দুনিয়ায় পা রাখা রচনা, বলিউড ছবি ‘সূর্যবংশম’-এ অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় থেকে শুরু করে ওড়িয়া ও বাংলা সিনেমা জগতে রাজত্ব করেছেন। টিভির পর্দায় ‘দিদি নম্বর ১’ হিসেবে রচনার যাত্রা শেষ হলেও, অনুরাগীদের চোখে এখনও তিনিই দিদি নম্বর ১।