বদলে যাচ্ছে 'দিদি নম্বর ১'-এর স্লট! ফেব্রুয়ারি থেকে কোন সময় জি বাংলার পর্দায় দেখা মিলবে রচনার?
এবার চ্যানেলের পক্ষ থেকে জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো 'দিদি নম্বর ১'-এর নতুন প্রোমো প্রকাশ্যে এনে জানানো হল যে বদলে যাচ্ছে সম্প্রচারের সময়! জানেন এবার থেকে কোন সময় দেখা যাবে ‘দিদি নম্বর ১’?
জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো 'দিদি নম্বর ১'। এই শো সোমবার থেকে শনিবার বিকেল সাড়ে ৪টে তে সম্প্রচারিত হয়। আর রবিবার সম্প্রচারিত হয় রাত ৮টায়। কিন্তু এবার চ্যানেলের পক্ষ থেকে নতুন প্রোমো প্রকাশ্যে এনে জানানো হল যে বদলে যাচ্ছে সম্প্রচারের সময়! জানেন এবার থেকে কোন সময় দেখা যাবে ‘দিদি নম্বর ১’?
বদলে যাচ্ছে 'দিদি নম্বর ১'-এর স্লট! ফেব্রুয়ারি থেকে কোন সময় জি বাংলার পর্দায় দেখা মিলবে রচনার?
মঙ্গলবার চ্যানেলের পক্ষ থেকে নতুন প্রোমো আনা হয়েছে। সেখানেই বলা হয়েছে এবার সম্প্রচারের সময়ে বদল আসবে। এবার মনে প্রশ্ন আসতেই পারে তাহলে কি সোম থেকে শনি আর বিকেল সাড়ে ৪টায় দেখা যাবে এই শো? না না, তা একেবারেই নয়। এই সময়ে কোনও বদলই আসেনি। বদল এসেছে ‘দিদি নম্বর ওয়ান সানডে ধামাকা’র স্লটে। এই সানডে ধামাকা প্রতি রবিবার রাত ৮টা থেকে সম্প্রচারিত হয়। সানডে ধামাকার বিশেষত্ব হল দিদি নম্বর ওয়ানের এই রবিবার স্পেশাল এপিসোডগুলিতে মূলত তারকাদেরই দেখা যায়। কিন্তু এবার এর সময়ে বদল আসছে। জানেন একবার থেকে কোন সময় এটা সম্প্রচারিত হবে?
নতুন প্রোমোতেই তা খোলসা করলেন শোয়ের সঞ্চালিকা রচনা বন্দোপাধ্যায়। রচনাকে রিয়্যালিটি শোয়ের প্রোমোতে বলতে শোনা গিয়েছে, ‘এবার দিদি নম্বর ওয়ানে হবে ধামাকা। ১ ফেব্রুয়ারি থেকে, প্রতি রবিবার বিকেল সাড়ে ৪টে থেকে হবে সানডে ধামাকা।’
এই প্রোমো প্রকাশ্যে আসতেই নটিজেনরা নানা মন্তব্যে ভরে দিয়েছেন। একজন লেখেন, ‘উফ শান্তি। এবার ‘জোয়ার ভাঁটা’টা রবিবারও দেখতে পাবো। খুব খুব খুব খুশি।' আর একজন লেখেন, ‘তার মানে ১ তারিখ থেকে জোয়ার ভাঁটা, দাদামনি সপ্তাহে সাতদিন হবে।’ আর একজন লেখেন, ‘খুব ভালো সময় সেট হয়েছে। দারুন ব্যাপার।’
প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও দিদি নম্বর ১ শো-এর সময় বদলেছে। ২০২৪ সালে এই শো বিকেল সাড়ে ৫ টার সময় বদলে বিকেল সাড়ে ৪টের করা হয়। এরপর ফের 'দিদি নম্বর ১'-এর স্লট বদলে যায়। সোম থেকে শনি এই শো সাড়ে ৪টায় এবং রবিবার রাত ৮টায় সম্প্রচার শুরু হয়। তবে ১ ফেব্রুয়ারি থেকে সপ্তাহের সাতদিনই বিকেল সাড়ে চারটের সময় এই দিদি নম্বর ১ দেখানো হবে।
Home/Entertainment/বদলে যাচ্ছে 'দিদি নম্বর ১'-এর স্লট! ফেব্রুয়ারি থেকে কোন সময় জি বাংলার পর্দায় দেখা মিলবে রচনার?