বোল্ড চরিত্র ও ব্যতিক্রমী অভিনয়ের জন্য সবসময়ই প্রশংসিত অভিনেত্রী রাধিকা আপ্তে। কিন্তু পর্দায় সাহসী হওয়া আর সস্তা সস্তায় নিজেকে অনাবৃত করা—এই দুটোর ফারাক যে আকাশ-পাতাল, সেটাই এবার অকপটে স্পষ্ট করলেন তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা ইন্ডাস্ট্রির ভেতরের চরম অপ্রীতিকর অভিজ্ঞতা ও কুরুচিকর মানসিকতা নিয়ে মুখ খুললেন রাধিকা।

শুরুর দিকে চার-পাঁচটি ছবিতে অনাবৃত দৃশ্যে অভিনয় করার পর ইন্ডাস্ট্রির একাংশের ধারণা হয়ে গিয়েছিল, ‘এ তো অনায়াসে জামাকাপড় খুলে ফেলবে!’
‘ইম্প্রোভাইজ করার নামে ১৫ সেকেন্ডের কিসিং সিন!’
ইন্ডাস্ট্রির তথাকথিত পারসেপশন নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাধিকা বলেন:
'শুরুর দিকে নগ্ন দৃশ্যে কাজ করার পর অনেকেই ভাবত, ‘ইয়ে তো কর লেগি না (ও তো করেই দেবে)!’ আমাকে তখন সোজা বলতে হতো, ‘শুনুন, আমি একদম করব না।’ কারণ আমি চরিত্র বুঝি। যখন বলতাম চিত্রনাট্যে এই চুমুর দৃশ্য কেন দরকার? ওরা বলত, ‘আরে একটু করে নাও না, এই ১৫ সেকেন্ডের ইম্প্রোভাইজেশন!’ আমি অবাক হয়ে বলতাম, ‘সরি, এসব কী বলছেন?’
“অ্যাকশন দৃশ্যে শার্টের বোতাম খুলে ব্রা-অন্তর্বাস পরে নামো!”
সবচেয়ে অস্বস্তিকর ও নোংরা অভিজ্ঞতার কথা বলতে গিয়ে একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের স্মৃতি তুলে ধরেন অভিনেত্রী। রাধিকার কথায়, ছবির সেটে তাঁকে বলা হয়েছিল শার্টের বোতাম খুলে অ্যাকশন শুট করতে।
রাধিকা যখন স্বাভাবিক ফিজিক্সের কথা মনে করিয়ে বলেন, ‘অ্যাকশন করলে তো শার্ট সরে যাবে!’ তখন নির্মাতারা নির্লজ্জের মতো প্রস্তাব দেন, ‘তাহলে শুধু ব্রা আর অন্তর্বাস পরে শুটটা করে ফেললে কেমন হয়?’ শুনে স্তব্ধ হয়ে যান অভিনেত্রী! সোজাসুজি প্রশ্ন তোলেন, ‘আপনারা আমাকে দিয়ে ঠিক কী করাতে চাইছেন?’
{{/usCountry}}রাধিকা যখন স্বাভাবিক ফিজিক্সের কথা মনে করিয়ে বলেন, ‘অ্যাকশন করলে তো শার্ট সরে যাবে!’ তখন নির্মাতারা নির্লজ্জের মতো প্রস্তাব দেন, ‘তাহলে শুধু ব্রা আর অন্তর্বাস পরে শুটটা করে ফেললে কেমন হয়?’ শুনে স্তব্ধ হয়ে যান অভিনেত্রী! সোজাসুজি প্রশ্ন তোলেন, ‘আপনারা আমাকে দিয়ে ঠিক কী করাতে চাইছেন?’
{{/usCountry}}২০১৬ সালে ‘পার্চড’ (Parched) ছবির নগ্ন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নিয়েও কথা বলেন রাধিকা। ছবির কন্টেন্ট বাদ দিয়ে সংবাদমাধ্যম ও নেটপাড়া যেভাবে শুধু সেই দৃশ্যটি নিয়ে তোলপাড় করেছিল, তা নিয়ে আক্ষেপ প্রকাশ করলেও রাধিকা জানান, তিনি জানেন তিনি কী কাজ করেছেন। অনাবশ্যক নগ্নতা বা অন-স্ক্রিন সেনসেশনালিজমের নামে যে অভিনেত্রীদের শোষণের চেষ্টা চলে—রাধিকার এই বিস্ফোরক মন্তব্য ফের সেই অন্ধকার দিকটাই সামনে এনে দিল!