সদ্য শুরু হয়েছে রাঁধুনি না কাঁদুনি। আর একগুচ্ছ টলিউড তারকা সেখানে এক ঘরের তলায়। তবে এবার শুধু লাইট ক্যামেরা অ্যাকশন বললেই নেমে পড়ছেন ময়দানে। তবে সেখানেই ঘটে গেল এক বড় কাণ্ড। ক্যাটফাইট লাগল বাংলার দুই সুন্দরী অভিনেত্রী উষসী রায় ও শ্যামৌপ্তি মুদলি-র মধ্যে।

রাজ চক্রবর্তীর পরিচালনায় সোনি আটে তৈরি হয়েছে রাঁধুনি না কাঁদুনি। যেখানে সঞ্চালক অঙ্কুশ। আর প্রতিযোগীদের দুজনের টিমে ভাগ করা হয়েছে। উষসী-র টিমে রয়েছেন সুস্মিত মুখোপাধ্যায়। আর অন্যদিকে শ্যামৌপ্তি মুদলির সঙ্গে আরজে সায়ন অর্থাৎ সায়ন ঘোষ।
প্রোমোয় দেখা যায় অঙ্কুশকে উষসী বলেন, ‘আমি যে কাটা হাত নিয়েও এখনো গিভ আপ করে দেইনি, এই আমার ভাগ্য ভালো।’ আর তাতে শ্যামৌপ্তি মস্করা করেন, ‘হাত কাটলে আরেকটু বেশি পাবে’। এমনি হাতে চোট, তারপর শ্যামৌপ্তির লেগ পুলিং। মেজাজ হারিয়ে উষসী বলে ওঠেন, ‘আমার উপর কেনো রিয়্যাক্ট করছ’! এদিকে উষসীর রাগও ঠান্ডা হওয়ার নয়। বলে ওঠেন, ‘ছ্যাবলামোরও একটা লিমিট থাকে’। এরপর? রীতিমতো চোখের জল ফেলতে দেখা যায় শ্যামৌপ্তিকে।
এদিকে প্রোমো প্রকাশ পেতেই শ্যামৌপ্তির ভক্তরা বেজায় চটলেন উষসীর উপরে। একজন কমেন্টে লিখলেন, ‘এটা এমন কোনো সিরিয়াস ব্যাপার হল না, এতে এত রেগে যাওয়ার কিছু ছিল না। এত আঘাত করার মতো কিছু ছিল না।’ আরেকজন লিখলেন, ‘এরা বিগ বসের মতো স্ক্রিপ্টেড ঝগড়া শুরু করেছে’।
এই শো-এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর নন-ফিকশন বা রিয়েলিটি শো-এর পরিচালনায় দুর্দান্ত কামব্যাক করেছেন টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী। শো-এর প্রযোজনা করেছে এসভিএফ। নাম থেকেই বোঝা যায়—রান্নাঘরে তারকাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলবে। যারা ভালো রান্না করবেন তারা হবেন 'রাঁধুনি' আর যারা রান্না করতে গিয়ে ঘেঁটে ঘ হয়ে বিপাকে পড়বেন তারা হাসির খোরাক হয়ে কাঁদবেন।
{{/usCountry}}এই শো-এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর নন-ফিকশন বা রিয়েলিটি শো-এর পরিচালনায় দুর্দান্ত কামব্যাক করেছেন টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী। শো-এর প্রযোজনা করেছে এসভিএফ। নাম থেকেই বোঝা যায়—রান্নাঘরে তারকাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলবে। যারা ভালো রান্না করবেন তারা হবেন 'রাঁধুনি' আর যারা রান্না করতে গিয়ে ঘেঁটে ঘ হয়ে বিপাকে পড়বেন তারা হাসির খোরাক হয়ে কাঁদবেন।
{{/usCountry}}শো-তে প্রথমবার স্বামী-স্ত্রী হিসেবে যোগ দেবেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। এছাড়াও দেখা যাবে সৌরভ দাস, রূপঞ্জনা মিত্র, শ্যামৌপ্তি মুদলি, আরজে সায়ন, সৌরভ দাস ও দর্শনা বণিককে।