...
...
Next Story

রাঘবের কোলে বসলেন শেহনাজ! সিদ্ধার্থকে ভুলে অবশেষে কি নতুন করে পড়লেন প্রেমে?

মুম্বাইয়ে জন্মদিন উদযাপনের পর অভিনেতা-নৃত্যশিল্পী রাঘব জুয়াল আবারও শিরোনামে। জন্মদিনের পার্টি থেকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে শেহনাজ গিলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ মুহূর্ত নজর কেড়েছে নেটিজেনদের। সেই ভিডিও ঘিরেই নতুন করে জোরালো হয়েছে দু'জনের সম্পর্কের জল্পনা।

Published on: Jul 10, 2026, 18:06:37 IST
Advertisement

মুম্বাইয়ে ১০ জুলাই নিজের জন্মদিন উদযাপন করেন অভিনেতা-নৃত্যশিল্পী রাঘব জুয়াল। তাঁর আসন্ন ছবি 'ভাই তেরা স্টার হ্যায়'-এর ট্রেলার মুক্তির আবহেই আয়োজিত এই পার্টিতে উপস্থিত ছিলেন চলচ্চিত্র ও টেলিভিশন জগতের একাধিক পরিচিত মুখ। অতিথিদের মধ্যে ছিলেন আরিয়ান খান, শেহনাজ গিল-সহ আরও বহু তারকা। তবে পার্টির একটি ভাইরাল ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।

রাঘব জুয়ালের প্রেমে শেহনাওয়াজ।
রাঘব জুয়ালের প্রেমে শেহনাওয়াজ।

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, পার্টি শেষে গাড়ির দিকে যাওয়ার সময় আরিয়ান খান সামনে হাঁটছেন, আর তাঁর পিছনে রয়েছেন রাঘব জুয়াল ও শেহনাজ গিল। ভিড়ের মধ্যে শেহনাজকে আগলে রাখতে দেখা যায় রাঘবকে। পরে গাড়ির কাছে পৌঁছে তিনি শেহনাজের হাত ধরে তাঁকে গাড়িতে উঠতে সাহায্য করেন। সেই মুহূর্তের ভিডিয়োই নেটিজেনদের নজর কেড়েছে।

জন্মদিনের পার্টি থেকে ভাইরাল হওয়া আরেকটি ভিডিয়োতে দেখা যায়, গাড়ির কাছে পৌঁছানোর সময় রাঘব শেহনাজের হাত ধরে আছেন। রাঘব প্রথমে গাড়িতে ওঠেন, তার পেছনে শেহনাজ। গাড়িতে ওঠার সময় শেহনাজকে রাঘবের কোলে বসতে দেখা যায়। এই প্রথম রাঘব ও শেহনাজকে এতটা ঘনিষ্ঠ দেখা গেল, তাও আবার প্রকাশ্যে মিডিার সামনে।

বিগ বস থেকে সাধারণ মানুষের মনে জায়গা করে নেন শেহনাজ গিল। এই শো-য়ে তাঁর আর সিদ্ধার্থ শুক্লার সম্পর্ক কেড়ে নিয়েছিল আট থেকে আশির মন। শোনা যায়, দুজনের বিয়ের কথাও হয়েছিল। এরপর অপ্রত্যাশিতভাবে অকালেই মারা যান সিদ্ধার্থ। এরপর সলমন খানকে অনেকবার শেহনাজকে উদ্দেশ্য করে ‘মুভ অন’-এর পরামর্শ দিতে দেখা গিয়েছে। এখন দেখার, সত্যিই রাঘবের ভালোবাসায় পুরনো ক্ষত থেকে বেরিয়ে আসতে পেরেছেন কি না শেহনাজ। না কি, শুধুই বন্ধুত্ব নিয়েই এত চর্চা নেটপাড়ার।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe