গতমাসে রাখি বন্ধন উৎসবের আগে কৃতি স্যানন অভিনীত একটি বিজ্ঞাপন নিয়ে হুলুস্থুল কান্ড বেঁধে যায়। এই বিজ্ঞাপনটি একটি গয়নার বিজ্ঞাপন ছিল কিন্তু ভাইকে রাখি পড়ানোর সময় অভিনেত্রীর পোশাক নিয়ে তৈরি হয় বিতর্ক। প্রথমে এই বিষয়টি নিয়ে মুখ খোলেন কঙ্গনা রানাওয়াত, তারপর ঘটনাটি একটি বিশাল আকার ধারণ করে এবং বিজ্ঞাপনটি সরিয়ে দেওয়া হয়।

যদিও এই বিজ্ঞাপনটি সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও এই বিষয়টি নিয়ে নিজের বক্তব্য পরিষ্কার করে বলেছিলেন অভিনেত্রী। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন রঘু রাম। সম্প্রতি তিনি একটি নতুন ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় যেখানে তিনি নারীদের পোশাক নিয়ে বিশেষ মন্তব্য প্রকাশ করেন।
আরও পড়ুন: এবার স্বামীর মৃত্যুর রহস্য ভেদ করবে নন্দিতা, আসছে ‘শাখা প্রশাখা ২’
মঙ্গলবার নিজের ইনস্ট্রাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন রঘু রাম যেখানে তিনি বলেন, ‘কৃতি স্যাননের রাখি বিজ্ঞাপনের বিতর্কটি এসে চলেও গিয়েছে। সম্ভবত একটা সময়ের পর সেটা সকলেই ভুলে যাবে। নতুন কিছু আসবে যা নিয়ে সবাই মেতে থাকবে। কিন্তু আমার দুটি প্রশ্ন আছে। যা আমি কমেন্টে সকলের সঙ্গে আলোচনা করতে চাই।’
রঘু রাম বলেন, ‘প্রথমে আমি ভেবেছিলাম এতে বিতর্কের কি আছে? একজন বোন তার ভাইকে রাখি পড়াচ্ছে। ভাইয়ের কোনও সমস্যা নেই তাহলে কেন অন্য কারও সমস্যা হচ্ছে? আমি কি এমন কিছু বুঝতে পারছি না যা আমাকে ব্যাখ্যা করতে পারেন কেউ। কারণ আমি বুঝতে চাই।’
{{/usCountry}}রঘু রাম বলেন, ‘প্রথমে আমি ভেবেছিলাম এতে বিতর্কের কি আছে? একজন বোন তার ভাইকে রাখি পড়াচ্ছে। ভাইয়ের কোনও সমস্যা নেই তাহলে কেন অন্য কারও সমস্যা হচ্ছে? আমি কি এমন কিছু বুঝতে পারছি না যা আমাকে ব্যাখ্যা করতে পারেন কেউ। কারণ আমি বুঝতে চাই।’
{{/usCountry}}আরও পড়ুন: 'একমাত্র মীর এই নামটা জানে', ভালোবেসে সুদীপ্তাকে কী বলে ডাকতেন ঋতুপর্ণ?
এরপর তিনি বলেন, ‘নারীদের কম পোশাক নিয়ে মানুষের এত সমস্যা কোথায়? কেউ বলবেন না যে নারীরা কম পোশাক পড়েন বলে ধর্ষণ বা যৌন হেনস্থার শিকার হন। এটা একেবারেই অগ্রহণযোগ্য চিন্তা এবং অপরাধমূলক মানসিকতা। একজন রাজনীতিবিদ এই বলে ধর্ষণকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেন যে এই মিষ্টির বাক্স খোলা থাকলে মাছি এসে ভিড় করবে।’
অভিনেতা আরও বলেন, ‘আমার দ্বিতীয় প্রশ্ন হল পুরুষদের এমন কি বিশেষ সুবিধা আছে যাতে তারা মনে করে নারীরা কি পরবে বা কি পরবে না। কেন একজন পুরুষ ঠিক করে দেবে যে একজন নারী কোন পোশাক পরবে। রঘু রামের এই মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন অনেকেই। দীর্ঘদিন ধরে চলে আসা এই চিন্তাভাবনার অবসান হওয়া উচিত বলে মনে করেছেন সকলে।’