...
...
Next Story

Raha Bollywood Debut: বলিউডে পা দিচ্ছে রালিয়ার ৪ বছরের মেয়ে! সুখবর দিলেন রণবীর, কোন ছবিতে থাকবে রাহা?

Raha in Ramayana: অভিনয় তাঁর রক্তে। রণবীর কাপুর ও আলিয়া ভাটের একমাত্র কন্যে এবার নাকি বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছে! তাও বাবার বিগ বাজেট ছবি রামায়ণের হাত ধরে। কী জানালেন রণবীর?

Published on: Nov 5, 2026, 10:31:10 IST
Advertisement

অভিনয় তাঁর রক্তে। তিনি কাপুর পরিবারের বংশধর। বাবা রণবীর কাপুর এবং মা আলিয়া ভাট। মায়ের গর্ভেই যে রাহা অভিনয় শিখে এসেছে, তা বুঝতে অসুবিধা হওয়ার নয়। তাই ৪ বছরের জন্মদিনের ঠিক আগেই মেয়েকে নিয়ে বড় সুখবর ভাগ করে নিলেন রণবীর।

বলিউডে পা দিচ্ছে রালিয়ার ৪ বছরের মেয়ে! সুখবর দিলেন রণবীর, কোন ছবিতে থাকবে রাহা?
বলিউডে পা দিচ্ছে রালিয়ার ৪ বছরের মেয়ে! সুখবর দিলেন রণবীর, কোন ছবিতে থাকবে রাহা?

পরিচালক নিতেশ তিওয়ারির মেগা বাজেট আন্তর্জাতিক প্রজেক্ট ‘রামায়ণ’ (Ramayana)-কে ঘিরে প্রতিদিন প্রকাশ্যে আসছে নিত্যনতুন চমক। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশের মতো তারকাদের মেলবন্ধনে তৈরি এই বিশ্বমানের সিনেমা এবার আরও এক বিশেষ কারণে রূপোলি পর্দার ইতিহাসে স্মরণীয় হতে চলেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর কাপুর ফাঁসবহা করেছেন যে, তাঁর সাড়ে তিন বছরের কন্যা রাহা কাপুর ইতিমধ্যেই ছবিটির শুটিং সেটে একটি দৃশ্যের অংশ হিসেবে ক্যামেরা বন্দি হয়েছে!

এর মাধ্যমেই বলিপাড়ায় রাহার প্রথম আত্মপ্রকাশ ঘটতে চলেছে, তা নিয়ে এখন তোলপাড় বি-টাউন।

‘সাই পল্লবী ও লক্ষ্মণের সাথে শট দিয়েছে রাহা!’ — রণবীরের খুশির বার্তা:

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর কাপুর জানান, তাঁর ও আলিয়া ভাটের মুখে গল্প শুনতে শুনতেই ছোট্ট রাহা রামায়ণের মহাকাব্যিক জগতের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। সেটে বারবার যাতায়াতের মাধ্যমেই এই সিনেমার অংশ হয়ে ওঠে সে।

‘আজ কি হনুমানের সঙ্গে শুট করলে?’— রাহার মিষ্টি কৌতুহল:

তিন বছর বয়সেই রাহা কতটা মনোযোগ দিয়ে ছবির অগ্রগতি পর্যবেক্ষণ করতো, সেই মিষ্টি অভিজ্ঞতার কথাও শোনান রণবীর।

অভিনেতা জানান, শুটিং থেকে ফিরলেই রাহা এসে বায়না করত আর জানতে চাইত— ‘তুমি কি আজ হনুমানের সঙ্গে শুট করলে? আজ কি সীতার সঙ্গে শুটিং ছিল? আজ সারাদিন কী শুট করলে?’ রাহার এই নিখাদ কৌতুহলই প্রমাণ করে মহাকাব্যের এই গল্প কতটা জায়গা করে নিয়েছে তার মনে।

তবে ফাইনাল এডিটে রাহার দেওয়া সেই দৃশ্যটি প্রেক্ষাগৃহের সংস্করণে রাখা হয়েছে নাকি বাদ পড়েছে, তা নিয়ে এখনও চূড়ান্ত সীলমোহর দেননি নির্মাতারা।

সামনেই রাহার ৪-এ পা:

ছবিটির বিশ্বব্যাপী মুক্তির পরপরই আগামী ৬ নভেম্বর চার বছরে পা দিতে চলেছে রাহা। দীপাবলির ঠিক আগে মেয়ের এই জন্মদিন নিয়ে ভীষণ উত্তেজিত রণবীর। রাহাকে নিজের জীবনের ‘দিয়া’ (আলো) বলে অভিহিত করে অভিনেতা জানান, এই বছরের উৎসব ও উদযাপন তাঁদের পরিবারের জন্য আরও দ্বিগুণ বিশেষ হতে চলেছে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks