দুই বিয়ে থেকে চার সন্তান মহেশ ভাটের। প্রথম পক্ষের স্ত্রী কিরণ ভাটের সন্তান পূজা ও রাহুল ভাট। অন্যদিকে, দ্বিতীয় স্ত্রী সোনি রাজদানের দুই মেয়ে আলিয়া ও শাহিন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক নিয়ে বরাবরই চর্চায় থাকেন মহেশ ভাট। এবার সৎ মা সোনি রাজদান এবং সৎ বোন আলিয়া ও শাহিনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন রাহুল ভাট। পাশাপাশি আলিয়া ও পূজা ভাটের তুলনা টেনে তিনি জানালেন, অভিনয় প্রতিভা ও ব্যক্তিত্বের নিরিখে তাঁর মতে পূজা অনেকটাই এগিয়ে।

আলিয়া ও শাহিনের সঙ্গে সম্পর্ক কেমন
সিদ্ধার্থ কানন-এর পডকাস্টে রাহুলকে তাঁর সৎ বোন আলিয়া ও শাহীন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমাদের মধ্যে অত্যন্ত শালীন ও পরিশীলিত একটি সম্পর্ক রয়েছে। আমি ওদের শ্রদ্ধা করি এবং ভালোবাসি। শাহীন এখন নিজের জীবনে থিতু হয়েছে দেখে আমি খুব আনন্দিত। আলিয়া সত্যিই ঈশ্বরপ্রেরিত বরপ্রাপ্ত। আমি ওর জন্য ভীষণ খুশি, ও আমার ছোট বোন। ও আমাকে ভালোবেসে 'সানি-বানি' বলে ডাকে।’
সৎমা সোনি রাজদানের সঙ্গে সম্পর্ক কেমন?
সৎমা সোনি রাজদানের সঙ্গে সম্পর্ক নিয়েও মুখ খোলেন রাহুল। তাঁর কথায়, সোনি খুব ভালো মানুষ। তবে তাঁদের সম্পর্কটা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ।
রাহুল জানান, তাঁকে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় ঠিকই, কিন্তু সেই সম্পর্কের মধ্যে বিশেষ ঘনিষ্ঠতা নেই। তাঁর কথায়, ‘উনি আমাকে ডাকেন, কিন্তু সেটা শুধুই একটা আনুষ্ঠানিকতা।’
আলিয়া ও পূজার তুলনা প্রসঙ্গে রাহুলের বক্তব্য
রাহুল আরও বলেন, ‘আমরা বাবার জন্মদিন, ক্রিসমাস এবং দেওয়ালির মতো বিশেষ দিনগুলোতে একত্রিত হই। ওঁরা জানেন যে আমি পাশে আছি। আমি মনে করি আমি ওঁদের ঘনিষ্ঠ। ওঁরা আমাকে শ্রদ্ধা করে, তবে শাহীন আমাকে একটু বেশিই সম্মান করে। আলিয়ার এক বিশাল স্টারডম রয়েছে, তাই ও সামান্য আলাদা। তবে বর্তমান দিনে যাঁর সঙ্গে আমার সম্পর্ক সবচেয়ে বেশি অর্থবহ ও গুরুত্বপূর্ণ, তিনি হলেন আমার নিজের বোন পূজা ভাট।’
{{/usCountry}}রাহুল আরও বলেন, ‘আমরা বাবার জন্মদিন, ক্রিসমাস এবং দেওয়ালির মতো বিশেষ দিনগুলোতে একত্রিত হই। ওঁরা জানেন যে আমি পাশে আছি। আমি মনে করি আমি ওঁদের ঘনিষ্ঠ। ওঁরা আমাকে শ্রদ্ধা করে, তবে শাহীন আমাকে একটু বেশিই সম্মান করে। আলিয়ার এক বিশাল স্টারডম রয়েছে, তাই ও সামান্য আলাদা। তবে বর্তমান দিনে যাঁর সঙ্গে আমার সম্পর্ক সবচেয়ে বেশি অর্থবহ ও গুরুত্বপূর্ণ, তিনি হলেন আমার নিজের বোন পূজা ভাট।’
{{/usCountry}}আলিয়া ও পূজার তুলনা টানলেন রাহুল
এরপর আলিয়া ও পূজা ভাটের তুলনা প্রসঙ্গে রাহুল জানান, দুই অভিনেত্রীর জন্ম দুই ভিন্ন সময়ে। আলিয়ার কাজের সংখ্যা অনেক বেশি হলেও পূজার ব্যক্তিত্ব তাঁকে বেশি আকৃষ্ট করে।
রাহুলের কথায়, ‘পূজা আর আলিয়ার জন্ম দুটো আলাদা সময়ে। আলিয়ার কাজের পরিমাণ অনেক বেশি। কিন্তু পূজার ব্যক্তিত্ব আলাদা। ও যেভাবে পোশাক পরে, যেভাবে নিজেকে উপস্থাপন করে, সেটাও অন্যরকম। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। তুলনা করতে হলে বলব, আমাদের ভাইবোনদের মধ্যে পূজা সবচেয়ে বুদ্ধিমান এবং প্রতিভাবান।’
আলিয়ার সিনেমার নির্বাচন অনেক ভালো
রাহুল আরও যোগ করেন, ‘আলিয়ার সিনেমা বেছে নেওয়ার ক্ষমতা দুর্দান্ত। তাঁর মধ্যে প্রতিভা রয়েছে, জনসংযোগের দক্ষতা রয়েছে এবং তিনি জানেন কীভাবে নিজের স্থান তৈরি করতে হয়। তবে আমার বলার উদ্দেশ্য হল, আলিয়ার সঙ্গে তুলনা করলে পূজা হলেন প্রতিভার পাওয়ার হাউজ। পূজা অনেক বেশি স্পষ্টভাষী, যেকোনো বিষয়ে গভীর জ্ঞান রাখেন এবং নিজের ব্যক্তিত্ব চমৎকারভাবে তুলে ধরেন। যদিও সেই সময়টা সম্পূর্ণ আলাদা যুগ ছিল।’
রাহুল আরও স্পষ্ট করে বলেন, ‘আজকের দিনে দাঁড়িয়েও পূজাকে দেখুন। তবে আমি আলিয়ার বিরুদ্ধে কিছুই বলছি না। আলিয়া প্রত্যাশার চেয়েও অনেক বেশি অর্জন করেছেন এবং তিনি নিজেই এখন একটি প্রতিষ্ঠান’
রণবীর কাপুরকে নিয়ে কী বললেন রাহুল
রাহুলকে যখন জিজ্ঞাসা করা হয় যে, তিনি কি কখনও আলিয়ার স্বামী রণবীর কাপুরের সঙ্গে দেখা করেছেন, তখন উত্তর দেন, ‘রণবীরের সঙ্গে আমার ৫-৬ বার দেখা হয়েছে। অ্যানিমেল সিনেমার শুটিংয়ের সময় তিনি আমার কাছে জানতে চেয়েছিলেন কীভাবে সঠিকভাবে আগ্নেয়াস্ত্র (বন্দুক) ধরতে হয়।’