...
...
Next Story

'পরবর্তী অধ্যায় এখন শুরু হচ্ছে…', সৌরভের বায়োপিকে রাহুল, তার মাঝেই কোন নতুন সূচনার ইঙ্গিত দিলেন তিনি?

অন্যতম জনপ্রিয় অভিনেতা রাহুল দেব বোস। রাহুল তাঁর এক দশকের কেরিয়ার নিয়ে নানা কথা ভাগ করে নিলেন। জানালেন তাঁর পরবর্তী নতুন শুরু কথাও।

Published on: Jun 10, 2026 01:38 PM IST
Advertisement

অন্যতম জনপ্রিয় অভিনেতা রাহুল দেব বোস। ছোট পর্দা থেকে পথ চলা শুরু করলেও ওটিটি থেকে সিনেমা সর্বত্রই নিজেকে প্রমাণ করেছেন অভিনেতা। টলিপাড়ার গণ্ডি পেরিয়ে তিনি পা রেখেছেন বি-টাউনেও। এবার নায়ককে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকেও দেখা যাবে। তবে এই সব কিছুর মাঝেই রাহুল তাঁর এক দশকের কেরিয়ার নিয়ে নানা কথা ভাগ করে নিলেন। জানালেন তাঁর পরবর্তী নতুন শুরু কথাও।

'পরবর্তী অধ্যায় এখন শুরু হচ্ছে…', কোন নতুন সূচনার ইঙ্গিত দিলেন রাহুল?
'পরবর্তী অধ্যায় এখন শুরু হচ্ছে…', কোন নতুন সূচনার ইঙ্গিত দিলেন রাহুল?

বুধবার অভিনেতা তাঁর দুটি ছবি ভাগ করে নেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। দুটি ছবির একটি তাঁর কেরিয়ারের শুরু দিকের, আর একটি হল কেরিয়ারে দশ বছর পাড় করার পর। ছবিগুলি পোস্ট করে রাহুল ক্যাপশনে লেখেন, ‘আমার এক অজানা গল্প। এর শুরুটা হয়েছিল এই দুটো ফ্রেম দিয়ে। বাঁ দিকেরটা। আর ডানদিকেরটা। এদের মাঝে রয়েছে এক দশক। আমার যাত্রাপথের অন্যতম এক অজানা গল্প হল, ২০১৪ সালের দিকে, আমার বহুদিনের পরিচিত একজন আমাকে টেলিভিশনের একটি চরিত্রের জন্য অডিশন দিতে বলেন। আর চরিত্রটি পাওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও, আমি তার কাছে গিয়ে বলি: ‘দয়া করে আমাকে নেবেন না। আমি এখনও পর্দায় অভিনয় করার মতো যথেষ্ট ভালো নই’।'

তিনি আরও বলেন, 'তিনি আমাকে চিন্তা না করতে বললেন। বললেন যে তাঁরা আমাকে শিখতে সাহায্য করবে। কিন্তু আমি আমার অবস্থানটা জানতাম। আমি ক্যামেরার সামনে নিজের জায়গা অর্জন করতে চেয়েছিলাম, প্রস্তুত হওয়ার আগেই সেখানে পৌঁছাতে চাইনি। এরপর এল ২০২৫ সাল। আমার প্রথম জাতীয় টেলিভিশনের বিজ্ঞাপন। কথা লিখেছেন পীযূষ পান্ডে। কণ্ঠ দিয়েছেন কুমুদ মিশ্র। আর পরে, আমাকে একটি বার্তা পাঠানো হল, ‘ছেলেটিকে বলো ওঁর চোখে সততা আছে। ও খুব ভালো কাজ করেছে।’

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe