...
...
Next Story

বাঘিনী রূপে আসছেন সম্পিতা, নায়কের চরিত্রে ধরা দেবেন কে?

কিছুদিন আগেই একগুচ্ছ নতুন ধারাবাহিকের প্রমো মুক্তি পায় জি বাংলায়, যার মধ্যে ছিল বাঘিনী। ধারাবাহিকের সম্প্রচারের দিনক্ষণ প্রকাশে না এলেও জানা গিয়েছে, নাম ভূমিকায় অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী সম্পিতা প্রামাণিক। তবে এবার জানা গেল, ধারাবাহিকের পুরুষ চরিত্রে অভিনয় করবেন কোন অভিনেতা।

Published on: Aug 5, 2026, 15:58:24 IST
Advertisement

কিছুদিন আগেই একগুচ্ছ নতুন ধারাবাহিকের প্রমো মুক্তি পায় জি বাংলায়, যার মধ্যে ছিল ‘বাঘিনী’। ধারাবাহিকের সম্প্রচারের দিনক্ষণ প্রকাশে না এলেও জানা গিয়েছে, নাম ভূমিকায় অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী সম্পিতা প্রামাণিক। তবে এবার জানা গেল, ধারাবাহিকের পুরুষ চরিত্রে অভিনয় করবেন কোন অভিনেতা।

নায়কের চরিত্রে ধরা দেবেন কে?
নায়কের চরিত্রে ধরা দেবেন কে?

সূত্র অনুযায়ী জানা দিয়েছে, ইতিমধ্যেই ধারাবাহিকের প্রমো শ্যুট করা হয়ে গিয়েছে। এই ধারাবাহিকে অভিনয় করবেন অভিনেতা রাহুল গঙ্গোপাধ্যায়। রাহুল এর আগে অভিনয় করেছেন সান বাংলার ‘বৃন্দাবন বিলাসিনী’ ধারাবাহিকে। এবার জি বাংলায় আবার মুখ্য চরিত্রে ধরা দিতে চলেছেন তিনি। প্রযোজক সুশান্ত দাসের প্রযোজনা সংস্থা টেন্ট সিনেমার ব্যাপারে আসতে চলেছে এই ধারাবাহিক।

আরও পড়ুন: এবার নতুন ভূমিকায় ধরা দিতে চলেছেন ইমন, কোথায় দেখা যাবে সঙ্গীতশিল্পীকে?

প্রসঙ্গত, সম্পিতাকে পরিচালক খুঁজে পেয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সম্পিতা একজন নৃত্যশিল্পী। অভিনেত্রীর সুন্দর নৃত্য পরিবেশনা দেখেই যে পরিচালক এবং প্রযোজকের সম্পিতাকে পছন্দ হয়েছে সে কথা বলাই বাহুল্য। ইতিমধ্যেই ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকটি প্রযোজনা করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন সুশান্ত দাস, এবার সেই প্রযোজনার অধীনেই নবাগতা সম্পিতার প্রথম ধারাবাহিকে পদার্পণ হতে চলেছে।

বাঘিনী ধারাবাহিকের প্রথম ঝলকে দেখতে পাওয়া যাচ্ছে গ্রামের একটি মেয়ে সন্তানকে কোলে নিয়ে দুর্গম অতিক্রম করে বনের মধ্যে মধু সংগ্রহ করছে। যদিও এই দৃশ্য সুন্দরবনের থাকা প্রত্যেক মানুষের কাছে খুব পরিচিত একটি দৃশ্য। মধু সংগ্রহ করবার সময় হঠাৎ করেই পেছনে এসে যায় বাঘ। কিন্তু বিন্দুমাত্র ভয় না পেয়ে সেই মেয়েটি হাতে থাকা মশাল ধরে এগিয়ে যায় বাঘের দিকে।

আরও পড়ুন: সৌরভের দুর্গ জয় সহজ নয়! আসছে বিগ বস বাংলা, সম্প্রচারের দিন ঘোষণা হল কি?

জি বাংলার তরফ থেকে পরপর নতুন ধারাবাহিকের ঝলক প্রকাশ্যে আসার পর দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, এতগুলো ধারাবাহিকের প্রমো আনা হয়েছে কিন্তু কখন দেখানো হবে? এতগুলো ধারাবাহিক কি একসঙ্গেই শেষ হয়ে যাবে? ধারাবাহিকগুলি কি এক মাসেই আসবে নাকি আলাদা আলাদা মাসে?

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks