...
...
Next Story

ফের জুটিতে ফিরছেন রাহুল-স্বস্তিকা, কোথায় দেখা যাবে তাঁদের?

‘অনুরাগের ছোঁয়া’, স্টার জলসার এই ধারাবাহিক দর্শকদের মনে একটা আলাদা জায়গা করে রেখেছিল। দীপা ও সূর্যর সেই জুটি ভীষণ জনপ্রিয় হয়েছিল। যখন নতুন রূপে ‘অনুরাগের ছোঁয়া’ এলো, তখন স্বস্তিকা ঘোষের বিপরীতে দেখতে পাওয়া গিয়েছিল রাহুল মজুমদারকে।

Published on: Aug 8, 2026, 20:03:26 IST
Advertisement

‘অনুরাগের ছোঁয়া’, স্টার জলসার এই ধারাবাহিক দর্শকদের মনে একটা আলাদা জায়গা করে রেখেছিল। দীপা ও সূর্যর সেই জুটি ভীষণ জনপ্রিয় হয়েছিল। যখন নতুন রূপে ‘অনুরাগের ছোঁয়া’ এলো, তখন স্বস্তিকা ঘোষের বিপরীতে দেখতে পাওয়া গিয়েছিল রাহুল মজুমদারকে। যদিও বেশি দিনের জন্য ধারাবাহিকটি সম্প্রচার হয়নি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই রাহুল- স্বস্তিকার সেই জুটিকেও দর্শকরা সাদরে গ্রহণ করেছিল।

ফের জুটিতে ফিরছেন রাহুল-স্বস্তিকা
ফের জুটিতে ফিরছেন রাহুল-স্বস্তিকা

যদিও এই মুহূর্তে রাহুল এবং স্বস্তিকা দুজনেই জি বাংলার ধারাবাহিকে অভিনয় করছেন তবে আলাদা আলাদা সিরিয়ালে। স্বস্তিকা অভিনয় করছেন ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে এবং রাহুল অভিনয় করছেন ‘সাত পাকে বাঁধা’ ধারাবাহিকে। তবে এবার দর্শকদের জন্য সুখবর, আবার ফিরতে চলেছে রাহুল স্বস্তিকার সেই জুটি।

এই প্রসঙ্গে আজকাল ডট ইনকে রাহুল জানান, খুব শীঘ্রই একটি নতুন সিনেমা আছে আমাদের। শুটিং শুরু হয়ে গিয়েছে। এটা আমার প্রযোজনা সংস্থার প্রথম কাজ। তবে পরিচালক কে অথবা কবে এই ছবি মুক্তি পাবে তা জানার জন্য এখন অনেকটাই অপেক্ষা করতে হবে। যদিও রাহুল জানিয়েছেন চলতি মাসের মধ্যেই সবটা জানিয়ে দেওয়া হবে। প্রযোজক হিসেবে রাহুলের এটি প্রথম কাজ হতে চলেছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks