সাড়ে তিন বছর ধরে চলার পর, ২০২৫ সালের নভেম্বর মাসে এসে শেষ হয় স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন দিব্যজ্য়োতি দত্ত ও স্বস্তিকা ঘোষ। যদিও কয়েক মাস আগে, গল্প এগিয়ে আসে অনেকগুলো বছর। সেই সময়টায় আর দেখা যায়নি দিব্যজ্যোতিকে। স্বস্তিকা দত্ত ছাড়া, মূলত নতুন কাস্ট নিয়ে শুরু হয়েছিল কাজ। দেখা যাচ্ছিল তিয়াসা রায় ও রাহুল মজুমদারকে।

তবে শুনলে অবাক হবেন, যেই ধারাবাহিক দিয়ে খ্যাতির শীর্ষে পৌঁছেছেন দিব্যজ্যোতি দত্ত, সেই ধারাবাহিকে তাঁর কাজ করার কথা ছিল না। বরং প্রথম অফার পৌঁছেছিল টলিপাড়ারই এক অভিনেতার কাছে। সেই নায়ক ‘না’ করার পর, প্রস্তাব যায় দিব্যজ্যোতির কাছে, তাঁকে দেখা যায় ‘ডা. সূর্য সেনগুপ্ত’র চরিত্রে।
তা কে ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে ‘সূর্য’ চরিত্রের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ? আসলে রাহুল মজুমদারের কাছেই এসেছিল এই অফার। সম্প্রতি ধারাবাহিক শেষ হওয়ার পর, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় রাহুল জানান, ‘সবার আগে আমার করার কথা ছিল। এমনকী, কনট্র্যাক্টও প্রায় সাইন হয়ে গিয়েছিল। এবার তার আগে আমার কাছে খুকুমণি (খুকুমণি হোম ডেলিভারি) এসে গিয়েছিল, আর আমি কমিট করে ফেলেছিলাম। তবে হ্যাঁ এটা নিয়ে রিগ্রেট করি না আমি, কারণ খুকুমণি আমার কাছে সবসময়ই স্পেশাল থাকবে। কারণ অভিনেতা হিসেবে আমি অনেক সম্মান পেয়েছি। তারপর ভাগ্যের চক্রে সেই একই সিরিয়াল করা। কিন্তু দুঃখ একটাই, বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে।’
'হরগৌরী পাইস হোটেল' শেষ হওয়ার পর বেশ অনেকদিনই বিরতিতে ছিলেন টেলিপাড়ার চেনা মুখ রাহুল মজুমদার। তাঁর কাজ করার কথা ছিল চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকেও। এমনকী লুক সেটও হয়ে গিয়েছিল। তারপর সরে দাঁড়াতে বাধ্য হন অভিনেতা। কারণ? রাহুল এই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছিলেন, ‘আসলে সিরিয়ালটার কাজ শুরু হতে খানিক বিলম্ব হচ্ছিল, এর মাঝেই আমার সিসিএলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জানুয়ারিতেই সেলিব্রিটি ক্রিকেট লিগ শুরু, আপতত সেটায় ফোকাস করতে চাই, আরও একটা কারণ রয়েছে’।
{{/usCountry}}'হরগৌরী পাইস হোটেল' শেষ হওয়ার পর বেশ অনেকদিনই বিরতিতে ছিলেন টেলিপাড়ার চেনা মুখ রাহুল মজুমদার। তাঁর কাজ করার কথা ছিল চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকেও। এমনকী লুক সেটও হয়ে গিয়েছিল। তারপর সরে দাঁড়াতে বাধ্য হন অভিনেতা। কারণ? রাহুল এই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছিলেন, ‘আসলে সিরিয়ালটার কাজ শুরু হতে খানিক বিলম্ব হচ্ছিল, এর মাঝেই আমার সিসিএলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জানুয়ারিতেই সেলিব্রিটি ক্রিকেট লিগ শুরু, আপতত সেটায় ফোকাস করতে চাই, আরও একটা কারণ রয়েছে’।
{{/usCountry}}সেলেব্রিটি ক্রিকেট লিগে বেঙ্গল টিমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হলেন রাহুল। প্রতিবারই ব্যাটিংয়ে একপ্রকার ঝড় তোলেন অভিনেতা মাঠে। অভিনেতা হিসেবেও টলিউডে কাটিয়ে ফেলেছেন প্রায় দশটা বছর। আপাতত অভিনেতার নতুন মেগায় ফেরার অপেক্ষায় অধীর তাঁর অনুরাগীরা।