...
...
Next Story

বড় পর্দায় জুটি বাঁধছেন রাহুল-প্রীতি, কোন ছবিতে দেখা যাবে তাঁদের?

ব্যক্তিগত জীবনে হ্যাপি ফ্যামিলি রাহুল প্রীতির। একমাত্র কন্যাকে নিয়ে বেশ সুখেই সংসার করেন তাঁরা। তবে এই হ্যাপি ফ্যামিলি এবার আর ব্যক্তিগত জীবনের মধ্যে আবদ্ধ থাকল না, এই জুটি বড় পর্দাতেও আনতে চলেছেন হ্যাপি ফ্যামিলি। ব্যাপারটা কীরকম?

Published on: Aug 9, 2026, 18:30:22 IST
Advertisement

ব্যক্তিগত জীবনে হ্যাপি ফ্যামিলি রাহুল প্রীতির। একমাত্র কন্যাকে নিয়ে বেশ সুখেই সংসার করেন তাঁরা। তবে এই হ্যাপি ফ্যামিলি এবার আর ব্যক্তিগত জীবনের মধ্যে আবদ্ধ থাকল না, এই জুটি বড় পর্দাতেও আনতে চলেছেন হ্যাপি ফ্যামিলি। ব্যাপারটা কীরকম?

বড় পর্দায় জুটি বাঁধছেন রাহুল-প্রীতি
বড় পর্দায় জুটি বাঁধছেন রাহুল-প্রীতি

প্রত্যেক পরিবারের মধ্যেই কোনো না কোনো সমস্যা থাকে, কখনো সেই সমস্যা মিটে যায় কখনো আবার মেটে না। কিন্তু ব্যক্তিগত জীবনের এই সমস্যা মেটানোর জন্য যদি কোনও কোম্পানি থাকে, তাহলে কেমন হয়? বাস্তবে না হলেও অন্তত সিনেমার পর্দায় তো হতেই পারে।

আরও পড়ুন: 'বিয়েই জীবনের সবচেয়ে পুরস্কার', ৩০ তম বিবাহবার্ষিকীতে আবেগতাড়িত অপরাজিতা

এমনই একটি অনবদ্য গল্প নিয়ে আসতে চলেছে ‘হ্যাপি হ্যাপি ফ্যামিলি’। পরিচালনায় রাহুল বিশ্বাস। ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন রাহুল মজুমদার, প্রীতি বিশ্বাস। এই প্রথম বড়পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন তাঁরা। এর আগে রং রুট ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা।

রাহুল প্রীতি ছাড়াও ছবিতে অভিনয় করবেন অংশুমান প্রত্যুষ, অর্পিতা সরকার, শর্বরী বসু, শতদীপ সাহা, শুভম মুখোপাধ্যায়, সৌমেন মন্ডল। ছবিটি প্রযোজনা করছে অঞ্জনা ফিল্মস। সিরিয়াস বিষয়ে হলেও এই ছবিটি সম্পূর্ণ কমেডি ঘরানার ছবি হতে চলেছে।

গল্প প্রসঙ্গে

ছবিতে একটি পরিবার দেখানো হবে যেখানে মাঝে মধ্যেই কোন না কোন সমস্যা লেগেই থাকে। এই সমস্যার সমাধান করতে আসবে এক কোম্পানি। কিন্তু বাড়ির অশান্তি দূর করতে গিয়ে আলাপ হয়ে যাবে রাহুল ও প্রীতির চরিত্রের। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। কিন্তু এই প্রেম পরিবারে আবার অশান্তি ফিরিয়ে নিয়ে আসবে নাকি অশান্তির সমাধানের পথ বেছে নেওয়া হবে সেটাই এখন দেখার।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe