...
...
Next Story

ভাবতেই পারেননি আবার হাঁটতে পারবেন, ব্রেন স্ট্রোকের পর কীভাবে সুস্থ হলেন রাহুল?

২০২০ সালে ব্রেন স্ট্রোকের শিকার হয়েছিলেন রাহুল রায়। রাহুল রায়, যাকে ‘আশিকি’ ছবির হাত ধরে চিনেছিল দর্শকরা। একটা সময় তিনি ছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। কিন্তু ধীরে ধীরে খ্যাতির আলো থেকে সরে যান তিনি। যদিও পরবর্তীকালে বিগ বসে এসে আবার টাইমলাইনে আসেন রাহুল রায়।

Published on: Aug 31, 2026, 14:01:36 IST
Advertisement

২০২০ সালে ব্রেন স্ট্রোকের শিকার হয়েছিলেন রাহুল রায়। রাহুল রায়, যাকে ‘আশিকি’ ছবির হাত ধরে চিনেছিল দর্শকরা। একটা সময় তিনি ছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। কিন্তু ধীরে ধীরে খ্যাতির আলো থেকে সরে যান তিনি। যদিও পরবর্তীকালে বিগ বসে এসে আবার টাইমলাইনে আসেন রাহুল রায়।

ব্রেন স্ট্রোকের পর কীভাবে সুস্থ হলেন রাহুল?
ব্রেন স্ট্রোকের পর কীভাবে সুস্থ হলেন রাহুল?

বিগ বসের প্রথম সিজনে বিজয়ী হয়েছিলেন রাহুল। সিজন চলাকালীন তিনি নিজের জীবনের সবথেকে কষ্টদায়ক সময়ের কথা জানান সকলকে। তিনি জানান, ২০২০ সালে আচমাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। এরপর তিনি নিজেও জানতেন না যে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন কিনা। এমনকি হাঁটাচলা করতেও যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা নিয়ে মানসিক অবসাদে ঢুকেছিলেন তিনি।

আরও পড়ুন: মহানায়কের শতজন্মবর্ষে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর, স্মরণ করলেন সত্যজিৎ রায়কেও

অভিনেতা জানান, স্ট্রোক হওয়ার পর জীবনযাত্রায় আমূল পরিবর্তন হয়ে গিয়েছে। এখনো তিনি নিয়মিত ওষুধ খান। সব সময় পকেটে থাকে আটখানা ওষুধ। তবে আগের থেকে তিনি এখন অনেকটাই সুস্থ এবং ধীরে ধীরে কাজের জগতে ফিরছেন তিনি।

প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বর মাসে LAC live the battle ছবির শুটিং করতে কার্গিলে গিয়েছিলেন রাহুল। সেখানে হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসা হয় শ্রীনগরে। এরপর মুম্বাইয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার দরুন বেশ কিছুদিন তাঁকে থাকতে হয়েছিল আইসিইউতে।

বর্তমানে তিনি নিজের জীবনে প্রচুর পরিবর্তন নিয়ে এসেছেন। আগে যেভাবে ধূমপান করতেন বা আমিষ খাবার খেতে নেই, তার কোনওটাই করেন না তিনি। এমনকি পেঁয়াজ রসুনও এড়িয়ে চলেন অভিনেতা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe