Raima Sen: আগামী ২৯ মার্চ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা পরিচালিত ‘ফুলপিসি ও অ্যাডওয়ার্ড’। এই সিনেমায় অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, অর্জুন চক্রবর্তীর পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে রাইমা সেনকে। ছবিতে ‘অদিতি’-র চরিত্রে অভিনয় করবেন রাইমা।

উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে রাইমার এটি প্রথম কাজ। একদিকে যেমন রাইমার সঙ্গে প্রথম কাজ করতে পেরে খুব খুশি শিবপ্রসাদ ও নন্দিতা কারণ এই প্রথম সেন পরিবারের সঙ্গে কাজ করলেন তাঁরা, যে কথা নিজের পোস্টে উল্লেখ করেন শিবপ্রসাদ নিজেই। কিন্তু অন্যদিকে রাইমাও যে কতটা আপ্লুত উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে কাজ করতে পেরে সেটাও বোঝা যায় অভিনেত্রীর করা একটি পোস্ট থেকে।
শিবপ্রসাদ ও নন্দিতার সঙ্গে দুটি ছবি পোস্ট করে রাইমা লেখেন, ‘২৫ বছর পর যখন ওরা অবশেষে আমাকে নিয়ে ভেবেছে, তাতে আমার ভীষণ ভালো লেগেছে। কি করব আমি বুঝতে পারছিলাম না কারণ ওদের সম্পর্কে আমি অনেক কিছুই শুনেছিলাম। আমি ভেবেছিলাম ওরা ভীষণ কঠোর ডিরেক্টর কিন্তু যেদিন নন্দিতা রায়ের সঙ্গে দেখা হল সেদিন মনে হল একদম অন্যরকম একজন মানুষকে দেখলাম আমি, যিনি আমার মায়ের মতোই।’
{{/usCountry}}শিবপ্রসাদ ও নন্দিতার সঙ্গে দুটি ছবি পোস্ট করে রাইমা লেখেন, ‘২৫ বছর পর যখন ওরা অবশেষে আমাকে নিয়ে ভেবেছে, তাতে আমার ভীষণ ভালো লেগেছে। কি করব আমি বুঝতে পারছিলাম না কারণ ওদের সম্পর্কে আমি অনেক কিছুই শুনেছিলাম। আমি ভেবেছিলাম ওরা ভীষণ কঠোর ডিরেক্টর কিন্তু যেদিন নন্দিতা রায়ের সঙ্গে দেখা হল সেদিন মনে হল একদম অন্যরকম একজন মানুষকে দেখলাম আমি, যিনি আমার মায়ের মতোই।’
{{/usCountry}}রাইমা আরও লেখেন, ‘নন্দিতাদি ভীষণ শান্ত দয়ালু প্রকৃতির মানুষ। কাজের পুরো সময়টাই আমার খুব খেয়াল রেখেছেন তিনি। অন্যদিকে শিবপ্রসাদ সহজ সরল একজন মানুষ। এই দুই পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব সুন্দর। বাকি যারা ছিলেন তাদের মধ্যেও এতটা ভালো সম্পর্ক ছিল যে কখন শুটিং শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। এত কাজ করার পরেও কখনও ক্লান্ত লাগেনি। সত্যি ভীষণ ভালো অভিজ্ঞতা আমি বারবার ওদের সঙ্গে কাজ করতে চাই।’
প্রসঙ্গত, মে মাসেই মুক্তি পাবে জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিটি। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৭ মে। এবার দেখার পালা এই দুটি সিনেমা একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় নামে কিনা।