...
...
Next Story

'আমি কারুর দ্বারা নিয়ন্ত্রিত হতে চাই না…', বিয়ে প্রসঙ্গে যা বললেন রাইমা

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। তাঁর ঝুলিতে রয়েছে প্রচুর হিট ছবি। টলিউড থেকে বলিউড সর্বত্রই তিনি খ্যাতনামা সব পরিচালকদের সঙ্গে কাজ করে থেকেছেন চর্চায়। তবে তাঁর কাজের পাশাপাশি আরও একটি বিষয় চর্চায় উঠে আসে তা হল তাঁর প্রেম জীবন ও বিয়ে। এবার বিয়ে প্রসঙ্গে তাঁর কী মতামত তা জানালেন রাইমা।

Published on: May 21, 2026, 22:31:51 IST
Advertisement

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। তাঁর ঝুলিতে রয়েছে প্রচুর হিট ছবি। টলিউড থেকে বলিউড সর্বত্রই তিনি খ্যাতনামা সব পরিচালকদের সঙ্গে কাজ করে থেকেছেন চর্চায়। তবে তাঁর কাজের পাশাপাশি আরও একটি বিষয় চর্চায় উঠে আসে তা হল তাঁর প্রেম জীবন ও বিয়ে। এবার বিয়ে প্রসঙ্গে তাঁর কী মতামত তা জানালেন রাইমা।

'আমি কারুর দ্বারা নিয়ন্ত্রিত হতে চাই না…', বিয়ে প্রসঙ্গে যা বললেন রাইমা
'আমি কারুর দ্বারা নিয়ন্ত্রিত হতে চাই না…', বিয়ে প্রসঙ্গে যা বললেন রাইমা

আরও পড়ুন: ‘ভোলেবাবা পার করেগা’র পর ফের মেগায় ফিরছেন নীল? কোন চ্যানেলে দেখা যাবে তাঁকে?

নিউজ ১৮ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা বলেন, ‘আমার মা বলেন যে, ’আমি কেবল চিন্তা করি যে, যখন থাকবো না তখন তোমার কী হবে?' আমি বলি যে, ‘তুমি চিন্তা করো না। জীবন চলতে থাকবে'।’

এরপর নায়িকা বিয়ে প্রসঙ্গে তাঁর কী মত তা জানান। রাইমার কথায়, ‘আমি জানি না, বিয়ে কেন এত গুরুত্বপূর্ণ? যদি একজন বিয়ে করে বা না করে সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। এটা নয় যে, বিয়েই একমাত্র উদ্দেশ্য। আর প্রত্যেকে সেই লক্ষ্যপূর্ণ করতে হবে। এটা প্রত্যেকের ব্যক্তিগত বিষয়। আমি স্বাধীন, আমি খুশি। এর জন্য আমি সকলকে উত্তর দিতে বাধ্য নই। আমি দায়িত্ব নিতে পছন্দ করি না, আমি অ্যাটাচমেন্ট পছন্দ করি না। আমি নির্ভরশীলতা অপছন্দ করি। আমি মুক্ত বিহঙ্গ। আমি কারুর নিয়ন্ত্রণে নেই। আমি কারুর দ্বারা নিয়ন্ত্রিত হতেও চাই না।’

কাজের সূত্রে, রাইমাকে এরপর 'ফুলপিসি ও এডওয়ার্ড' ছবিতে দেখা যাবে। এই ছবি সূত্রে এক সাক্ষাৎকারেই নায়িকা বিয়ে সম্পর্কে তাঁর মতামত জানান।

প্রসঙ্গত, এই ছবিতে রাইমা ছাড়াও রয়েছেন সোহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, কনীনিকা বন্দোপাধ্যায়, অনামিকা সাহ, শ্যামৌপ্তি মুদলি, সৌম্য মুখোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য, রজতাভ দত্ত, অনন্যা চট্টোপাধ্যায় ও ঋষভ বসু। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার এটি ২৯ মে মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবিটি প্রযোজনা করেছে ইউন্ডোজ প্রোডাকশন হাউজ। ছবিতে অর্জুন জমিদার মনীন্দ্র চন্দ্র নন্দীর চরিত্রে অভিনয় করছেন। এই জমিদারের দ্বিতীয় স্ত্রীর ভূমিকায় দেখা মিলবে রাইমার। এটাই ইউন্ডোজের সঙ্গে রাইমার প্রথম ছবি।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks