...
...
Next Story

'নিজেদের মধ্যেই ছবি বানানো হচ্ছে…', টলিপাড়ার ফেভারিটিজিম নিয়ে মুখ খুললেন রাইমা সেন

বিগত কয়েক বছরে টলিপাড়ায় তথা বাংলা ছবির ধারায় নানা পরিবর্তন এসেছে। কিছু চেনা মুখ, প্রযোজনা সংস্থা আর পরিচালকেই সীমাবদ্ধ থেকেছে ছবি। তুলনামূলক ভাবে কমেছে বাংলা ছবির ব্যবসাও। এই সব কিছুর গোড়াতে কি ফেভারিটিজিম রয়েছে? এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন।

Published on: May 17, 2026, 10:04:24 IST
Advertisement

বিগত কয়েক বছরে টলিপাড়ায় তথা বাংলা ছবির ধারায় নানা পরিবর্তন এসেছে। কিছু চেনা মুখ, প্রযোজনা সংস্থা আর পরিচালকেই সীমাবদ্ধ থেকেছে ছবি। তুলনামূলক ভাবে কমেছে বাংলা ছবির ব্যবসাও। সেই জায়গায় বহু দক্ষিণী ছবি ও হিন্দি ছবি জায়গা করে নিয়েছে। বাংলার ছবির প্রতি দর্শকদের আগ্রহও আগের তুলনায় কমেছে বলে অনেকেই দাবি করতে দেখা যায়। গুটিকতক পরিচালক ও নায়কের কাজ ছাড়া দর্শকরা আর সেভাবে হলমুখী হচ্ছে না। এই সব কিছুর গোড়াতে কি ফেভারিটিজিম রয়েছে? এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন।

টলিপাড়ার ফেভারিটিজিম নিয়ে মুখ খুললেন রাইমা সেন
টলিপাড়ার ফেভারিটিজিম নিয়ে মুখ খুললেন রাইমা সেন

টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নায়িকা বলেন, ‘বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি আগে অনেক ভালো ভালো ছবি করেছি, সব ভালো ভালো পরিচালকদের সঙ্গে। তখন যদি আগের ছবি হিট করে তাহলে পরের ছবিতে নেওয়া হতো। কিন্তু শেষ ৫-৬ বছরে আমার মনে হচ্ছে যে ছবিগুলো ভালো ভাবে কাজ করছে না। আমি বলতে শুনি, ’হলে কেউ যাচ্ছে না, শুধু হিন্দি ছবির জন্য যাচ্ছে, কয়েক জন মাত্র পরিচালক ছবি বানাচ্ছেন'। আমার প্রশ্ন ভালো ভালো পরিচালকরা কোথায় গেলেন? সেই সব পরিচালকরা হয়তো তাঁরা ওয়েব শো করছেন বা ৫-৬ বছরে ২-১টা ছবি বানিয়েছেন। কিন্তু তাঁরা কোথায়?'

তিনি আরও বলেন, ‘শেষ ৫-৬ বছরে বাংলা ছবির গ্রাফ যথেষ্ট নীচে নেমেছে। আগে যখন আমি বম্বেতে (মুম্বই) যেতাম ওঁরা দেখে বলতেন, ’আমরা তোমার বাস্তুশাপ দেখেছি, আমরা তোমার বাইশে শ্রাবণ দেখেছি'। এখন ওঁরা আমাকে বলেন, ‘এখন কী চলছে বাংলা ইন্ডাস্ট্রিতে? তুমি এখনও কাজ করছো বাংলা ছবিতে?’ আসলে ওঁরা জানেনই না এখন কী চলছে বাংলা ছবিতে। এখন কেউ বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে কথাই বলেন না।'

কাজের সূত্রে, রাইমাকে এরপর 'ফুলপিসি ও এডওয়ার্ড' ছবিতে দেখা যাবে। তিনি ছাড়াও এই ছবিতে রয়েছেন সোহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, কনীনিকা বন্দোপাধ্যায়, অনামিকা সাহ, শ্যামৌপ্তি মুদলি, সৌম্য মুখোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য, রজতাভ দত্ত, অনন্যা চট্টোপাধ্যায় ও ঋষভ বসু। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার এটি ২৯ মে মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবিটি প্রযোজনা করেছে ইউন্ডোজ প্রোডাকশন হাউজ।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks