...
...
Next Story

Raima Sen: পরমব্রত বা রুদ্রনীল নন, ‘আবার হাওয়া বদল’- এর সেটে কে ছিলেন রাইমার বেস্টফ্রেন্ড?

Raima Sen: গত ১২ জুন বড় পর্দায় মুক্তি পেয়েছে আবার হাওয়া বদল। ১৩ বছর আগে এই সিনেমার প্রথম পর্বে যে জায়গায় গল্প শেষ হয়েছিল, ঠিক সেই জায়গা থেকেই শুরু হয়েছে দ্বিতীয় পর্বের গল্প।

Published on: Jun 14, 2026 02:12 PM IST
Advertisement

Raima Sen: গত ১২ জুন বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘আবার হাওয়া বদল’। ১৩ বছর আগে এই সিনেমার প্রথম পর্বে যে জায়গায় গল্প শেষ হয়েছিল, ঠিক সেই জায়গা থেকেই শুরু হয়েছে দ্বিতীয় পর্বের গল্প। পরমব্রত চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ ছাড়া এই ছবিতে অভিনয় করেছেন রাইমা সেন, অনুষা বিশ্বনাথন। যেহেতু গোটা গল্পটাই লন্ডনে শুট করা হয়েছে তাই দীর্ঘদিন লন্ডনে সময় কাটাতে হয়েছিল ছবির অভিনেতা অভিনেত্রীদের।

‘আবার হাওয়া বদল’- এর সেটে কে ছিলেন রাইমার বেস্টফ্রেন্ড?
‘আবার হাওয়া বদল’- এর সেটে কে ছিলেন রাইমার বেস্টফ্রেন্ড?

পরমব্রতর সঙ্গে রাইমা সেনের খুব ভালো সম্পর্ক প্রথম থেকেই। রুদ্রনীলের সঙ্গেও রাইমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু যতদিন লন্ডনে ছিলেন রাইমা, ততদিন রুদ্রনীল বা পরমব্রতর সঙ্গে সময় কাটাননি বরং অন্য এক সহকর্মীর সঙ্গে সবসময় সময় কাটাতেন রাইমা। কে সেই সহকর্মী? রাইমার বেস্ট ফ্রেন্ড কে?

আরও পড়ুন: বাবা-ছেলে সম্পর্কের মাঝে জড়িয়ে তৃতীয় ব্যক্তি, অনুরাগী না প্রেমিকা, জিতবে কে?

সম্প্রতি আনন্দবাজার সোশালকে দেওয়া সাক্ষাৎকারে রাইমা বলেন, ‘১৩ বছর পর যখন এই ছবির কথা আমাকে পরমব্রত বলে, তখন আমার মনে হল যে এত বছর পর আবার একসঙ্গে সিনেমা! আমরা এখন অনেকটাই বড় হয়ে গিয়েছি। কিন্তু যখন কবিরকে দেখলাম, তখন যেন বিশ্বাসই হচ্ছিল না।’

রাইমা বলেন, ‘১৩ বছর আগে কবির একদম ছোট্ট বাচ্চা ছিল, এখন আমার থেকেও বড় হয়ে গিয়েছে। তবে আমরা লন্ডনে যেহেতু অনেকটা সময় ছিলাম তাই ওর সঙ্গে বেশিরভাগ সময় কাটাতাম আমি। আমরা একসঙ্গে শপিং করতে যেতাম। যেখানেই যেতাম ওকে নিয়ে যেতাম। ওর যাতে ভীষণ ভালো বন্ধুত্ব হয়ে যায়।’

প্রসঙ্গত, কবির ভট্টাচার্য রাইমা এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের সন্তানের চরিত্রে অভিনয় করেছেন। ১৩ বছর আগে কবির একদম ছোট্ট বাচ্চা ছিল কিন্তু এখন সে অনেকটাই বড়। তাই রাইমার সঙ্গে ভীষণ ভালো বন্ধুত্ব তৈরী হয়ে যায় তার।

১৩ বছর আগে মুক্তি পেয়েছিল দুই বন্ধুর একটা অন্যরকম গল্পের ওপর নির্মিত সিনেমা ‘হাওয়া বদল’। আগের পর্বের মতো এই পর্বটিও পরিচালনা করছেন পরমব্রত চট্টোপাধ্যায় নিজেই। প্রযোজনার দায়িত্বে রয়েছে এসকে মুভিজ।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe