...
...
Next Story

পুলে দাপাদাপি ভাই-বোনের! ইউভান ডুব দিল পাক্কা সাঁতারুর মতো, কম যায় না ইয়ালিনিও

রবিবার স্কুল ছুটি। নেই পড়াশোনাও। আর আরবানারই সুইমিং পুলে দিদি সৃষ্টি পাণ্ডের সঙ্গে সাঁতার কাটতে দেখা গেল রাজ-শুভশ্রীর দুই সন্তান ইউভান আর ইয়ালিনিকে। ভিডিয়ো জিতে নিয়েছে নেটপাড়ার মন।

Published on: Aug 11, 2026, 14:19:23 IST
Advertisement

সোশ্যাল মিডিয়ায় রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দুই সন্তান ইউভান ও ইয়ালিনির জনপ্রিয়তা নিয়ে নতুন কিছু বলার নেই। বলা চলে, সোশ্যাল মিডিয়ার নয়ণের মণি দুই ভাই-বোন। এবার দেখা গেল, রবিবারে স্কুল ছুটির দিনে পুলের জলে দাপাদাপি ইউভান আর ইয়ালিনির। ভিডিয়ো কেড়ে নিল নেটপাড়ার মন।

রবিবার ইউভান-ইয়ালিনির সাঁতার।
রবিবার ইউভান-ইয়ালিনির সাঁতার।

পোস্টটি করেছেন সৃষ্টি পাণ্ডে। রাজ চক্রবর্তীর নিজের ভাইঝি তিনি। একাধিক ধারাবাহিকে সাপোর্টিং রোলে দেখা গিয়েছে সৃষ্টিকে। রবিবার হতেই মামাবাড়ি পৌঁছে যায় সৃষ্টি। ভাই-বোনদের সঙ্গে সাঁতার কাটতে। এবার দিদিদের সঙ্গে পুলে নামে ইউভান আর ইয়ালিনি। ডুব দিতে, সাঁতারের নানা স্ট্রোকে দেখা যায় ইউভানকে। কে বলবে, এখনো ৬ হয়নি রাজ-পত্রের। এদিকে ইয়ালিনিও কিন্তু দাদার থেকে কম যায় না। পুলের ধারে সাপোর্ট রেখেই জলে নেমে মজা করতে দেখা গেল খুদেকে।

দেখুন সেই ভিডিয়ো-

সেপ্টেম্বর মাসেই ইউভানের ৬ বছরের জন্মদিন। ইয়ালিনির নভেম্বরে পা রাখবে ৩ বছরে। প্রায় বছর পাঁচেক প্রেম করার পর ২০১৮ সালে বাওয়ালির রাজবাড়িতে বিয়ে করেছিলেন রাজ ও শুভশ্রী। আর দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন প্রথম সন্তান আসার সুখবর ভাগ করে নেন তাঁরা। সেপ্টেম্বরেই জন্ম হয় ইউভানের। আর ছেলের যখন ঠিক তিন বছর বয়স, তখন দ্বিতীয়বার মা হন শুভশ্রী, এবার কোলে আসে মেয়ে ইয়ালিনি।

শুধু সাঁতার নয়, ক্যারাটেও শেখে ইউভান। ক্রিকেট খেলে, পড়াশোনাও করে নিয়মিত। এমনকী, শুভশ্রীর ছুটির দিনে সে বইখাতা নিয়ে মায়ের কাছে পড়তেও বসে। রাজ ও শুভশ্রীও সবসময় চেষ্টা করেন যে, কাজের বাইরে যেটুকু সময় পাওয়া যায় তা পরিবারের সঙ্গে কাটাতে। শুভশ্রী যেমন জানিয়েছেন সকালে ঘুম থেকে উঠে অন্তত ১-২ ঘণ্টা তিনি ফোন হাতে নেন না। শুধু তাই নয়, বাড়িতে থাকলে বিশেষ করে সন্তানরা আশেপাশে থাকলে কখনো ফোনেও হাত লাগান না। এমনকী, ইউভান আর ইয়ালিনির হাতেও কখনো দেননি মোবাইল।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe