...
...
Next Story

Raj-Subhashree: ভোটের ফল বেরনোর আগে শুভশ্রীকে নিয়ে জগন্নাথের দরবারে রাজ! পুজো দিলেন পুরী মন্দিরে

বহুবছর ধরে রাজনীতির জগতের সঙ্গে যুক্ত থাকলেও, ২০২১ সালে প্রথমবার ভোটে দাঁড়ান রাজ। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে বিপুল সংখ্যক ভোটে জেতেন। ২০২৬ সালের ফলপ্রকাশের আগে তাঁকে সস্ত্রীক দেখা গেল পুরীর জগন্নাথ মন্দিরে।

Published on: May 1, 2026, 16:38:03 IST
Advertisement

বুধবার ছিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফা নির্বাচনে, ভোট হয় পরিচালক-প্রযোজক, বিদায়ী বিধায়ক রাজ চক্রবর্তীর কেন্দ্রেও। আর ভোট মিটতেই, ফলাফল বেরনোর আগে বউ শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়কে নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে রাজ।

পুরীর জগন্নাথ মন্দিরে রাজ-শুভশ্রী।
পুরীর জগন্নাথ মন্দিরে রাজ-শুভশ্রী।

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি শেয়ার করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রাজকে দেখা গেল নীল রঙের কুর্তায়। আর শুভশ্রীর গায়ে সাদা-কালো শাড়ি। ‘জগন্নাথঃ স্বামী নযনপথগামী ভবতু মে’ ক্যাপশনে ছবিগুলো ভাগ করে নিয়েছেন। বহুবছর ধরে রাজনীতির জগতের সঙ্গে যুক্ত থাকলেও, ২০২১ সালে প্রথমবার ভোটে দাঁড়ান রাজ। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে বিপুল সংখ্যক ভোটে জেতেন। দ্বিতীয়বারও এই একই কেন্দ্র থেকে তৃণমূল টিকিট দিয়েছে রাজকে।

নির্বাচনের আগে স্বামীর হয়ে ভোট প্রচারে সামিল হয়েছিলেন শুভশ্রীও। লালকুঠি থেকে মাধব নিবাস পর্যন্ত আয়োজিত সেই রোড শো-তে মানুষের ঢল নামে। প্রচারে রাজ-পত্নী তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন এবং বাঙালির আত্মসম্মান রক্ষার লড়াইয়ের কথা বলেন।

এখানেই শেষ নয়, ভোটদানের পর মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রশংসা করে শুভশ্রীকে বলতে শোনা যায়, ‘একজনকেই চিনি, তিনি হচ্ছেন আমাদের মা দুর্গা। প্রতিবারই মা দুর্গার সঙ্গে যেমন মহিষাসুরের লড়াই করতে আসে, প্রচুর বাহিনী নিয়ে আসে, মা দুর্গা একাই দমন করে। এবারেও করবে।’

'অভিমান' সিনেমার শুটিংয়ের সময় রাজ ও শুভশ্রীর প্রেমের শুরু। রাজই প্রথম শুভশ্রীকে বিয়ের প্রস্তাব দেন বলে খবর। ২০১৮ সালের মে মাসে রাজ-শুভশ্রী গাঁটছড়া বাঁধেন। বাওয়ালি রাজবাড়িতে তাঁদের বিয়ের আসর বসেছিল। তার আগে মার্চে হয়েছিল দুজনের বাগদান ও রেজিস্ট্রি। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাঁদের প্রথম সন্তান পুত্র ইউভানের জন্ম হয়। এরপর ২০২৩ সালের নভেম্বর মাসে এই দম্পতির কোল আলো করে আসে কন্যা সন্তান ইয়ালিনি।

কাজের সূত্রে, রাজের পরিচালনায় শেষ মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ আবার প্রলয় ২, যা সমালোচকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। এটি প্রযোজনা করেছিলেন শুভশ্রী। মাঝে অভিনেত্রী দেবালয় ভট্টাচার্যের একটি সিনেমায় কাজ করে ফেলেছেন। এরপর তাঁকে দেখা যাবে দেশু সাত-এ, যেখানে দেবের সঙ্গে বাঁধবেন জুটি। ২০২৬ সালের পুজোয় মুক্তি পাচ্ছে এটি।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe