...
...
Next Story

Raj-Subhashree Anniversary: ক্রমাগত ট্রোল, শুভশ্রীকে নিয়ে দেশ ছাড়লেন রাজ! বউকে নিয়ে কোথায় একান্তে কাটছে সময়

শুভশ্রীর সোশ্যাল মিডিয়ায় এল একগুচ্ছ ছবি। যেখানে দেখা গেল একসঙ্গে সময় কাটাচ্ছেন বর রাজ চক্রবর্তীর সঙ্গে দেশের বাইরে। দুজনের বৈবাহিক জীবন ৮ পূর্ণ করল।

Published on: May 11, 2026, 13:52:39 IST
Advertisement

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই ক্রমাগত ট্রোলে রাজ চক্রবর্তী। শুধু তাই নয়, ৪ মে গণনা কেন্দ্র থেকে যখন বেরিয়ে আসছিলেন তিনি, তখন বিজেপি সমর্থকরা ‘চোর চোর’ স্লোগান তোলে, তাঁর গায়ে কাদা ছোঁড়া হয়। এর কয়েকদিন পর রাজনীতি ছাড়ার ঘোষণা করেন রাজ। কটাক্ষের কারণে নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টটিও রাজ মুছে ফেলেছেন। তবে স্বামীর উপর যখন ধেয়ে আসছে কটাক্ষ, তখন পাশে দাঁড়িয়েছিলেন শুভশ্রী। লিখেছিলেন, আমাদের সুপারহিরো। আমাদের গর্ব। আমাদের সুপারস্টার, আমাদের ঘর, আমাদের পৃথিবীর কেন্দ্রবিন্দু'। তবে সেখানেও কটাক্ষকারীদের হামলা হয়। যার পর কমেন্ট সেকশন ‘লিমিটেড’ করে দেন।

রাজ-শুভশ্রীর অষ্টম বিবাহবার্ষিকী।
রাজ-শুভশ্রীর অষ্টম বিবাহবার্ষিকী।

এবার শুভশ্রীর সোশ্যাল মিডিয়ায় এল একগুচ্ছ ছবি। যেখানে দেখা গেল দুজনে একান্তে সময় কাটাচ্ছেন থাইল্যান্ডের ক্রাবিতে। ৮ বছরের বিবাহবার্ষিকী উপলক্ষে এই ঘুরুঘুরু। ছবিগুলি শেয়ার করে শুভশ্রী লিখেছেন, ‘হ্যাপি অষ্টম, সঙ্গী’!

একদম প্রথম ছবিটিতেই পরম আদরে বউকে চুমু খেতে দেখা গেল শুভশ্রীকে। ব্রেকফাস্ট থেকে ক্যান্ডেললাইট ডিনার, সমুদ্রের ধারে একান্ত মুহূর্ত, সবটা থাকলেও, দেখা মেলেনি তাঁদের দুই সন্তান ইউভান আর ইয়ালিনির। তবে এই পোস্টেও ফেসবুকে শুভশ্রী আর রাজকে ঘিরে কটাক্ষের ঘনঘটা।

২০১৬ সালে ‘অভিমান’ ছবির শুটিং চলাকালীন রাজ আর শুভশ্রীর মধ্যে ভালো লাগা তৈরি হয়। যদিও রাজ এর আগেও বসেছিলেন বিয়ের পিঁড়িতে। কেরিয়ারের শুরুর দিকে, তবে খ্যাতির সঙ্গে সঙ্গে সেই সম্পর্কেও ভাঙন ধরে। এরপর পায়েল থেকে মিমি, একাধিক নায়িকার সঙ্গে নাম জড়ায় ‘ক্যাসানোভা’ রাজের। শুভশ্রীর অবশ্য বেশ সিরিয়াস প্রেম ছিল দেবের সঙ্গে। তাই সম্পর্কের শুরুতে রাজ আর শুভশ্রী বেশ লুকোছাপা রাখতেন। এমনকী, রেজিস্ট্রি করে নিয়েছিলেন একেবারে গোপনে। ২০১৮ সালের ৬ মার্চ হয়েছিল আংটি বদল আর আইনি বিয়ে।

এরপর ওই বছরের ১১ মে বাওয়ালি রাজবাড়িতে ধুমধাম করে বিয়ের আনুষ্ঠান হয়। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাঁদের কোলে আসে প্রথম সন্তান ইউভান। আর ২০২৩ সালের ৩০ নভেম্বর জন্ম হয় মেয়ে ইয়ালিনির।

প্রসঙ্গত, নির্বাচনে হারার পর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন রাজ। তিনি স্পষ্ট করেছেন যে, এখন থেকে সম্পূর্ণভাবে নিজের পুরনো ক্ষেত্র অর্থাৎ সিনেমার জগতেই মনোনিবেশ করতে চান। লেখেন, ‘রাজনীতি আমার জন্য নয়, সিনেমা পরিচালনা করেই আমি মানুষকে আনন্দ দিতে চাই।’ সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যে আসা বিজেপি সরকারকেও।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe