কদিন আগেই দেব-শুভশ্রীর সোশ্যাল মিডিয়া লাইভ নিয়ে তুঙ্গে ওঠে চর্চা। বিশেষ করে দুজনের রসায়ন দেখে চোখ কপালে ওঠে অনেকেরই। এরপর টলিপাড়ায় কানাঘুষো চলতে থাকে যে, রাজের সঙ্গে নাকি দাম্পত্য টালমাটাল শুভশ্রীর। এসবের মাঝে আবার মিমিকে নিয়ে রাজের সিনেমা বানানোর খবর বিতর্কে ঘি ঢালার কাজ করে।
রাজের হাত ধরে শুভশ্রী

তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে, ফের একবার রাজ-শুভশ্রীর কেমিস্ট্রি কাড়ল নজড়। বৃহস্পতিবার উত্তম কুমারের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে টলিপাড়ায় আয়োজন করা হয়েছিল একাধিক বিশেষ অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানে একসঙ্গে পৌঁছেছিলেন রাজ ও শুভশ্রী। ধরে রেখেছিলেন হাত। রাজের গায়ে ছিল সাদা রঙের কুর্তা। আর শুভশ্রীর নীল শাড়ি। এমনকী, নন্দন প্রাঙ্গণ থেকে বিশেষ তারকাখচিত পদযাত্রাতেও একইভাবে হাত ধরেছিলেন দুজনে।
দেশু সাত আসছে পুজোয়
পুজোয় মুক্তি পাচ্ছে দেশু সাত। আর এই ছবির মাধ্যমে এক বছর পর বড় পর্দায় ফিরছে দেব ও শুভশ্রী জুটি। এর আগে ২০২৫ সালে মুক্তি পেয়েছিল ধূমকেতু। শ্যুটের পর প্রায় ১০ বছর আইনি জটিলতায় আটকে ছিল সেই ছবির মুক্তি। বক্স অফিসে একপ্রকার ঝড় তুলেছিল ধূমকেতু।
দেব এমন একটা সময় শুবশ্রীকে তাঁর সিনেমায় অভিনয়ের অফার দেন যখন, টলিউডের অভ্যন্তরীন রাজনীতি ও সেইসময় শাসক দলের চাপে পড়ে ২০২৬ সালে পুজোয় তাঁর সিনেমা মুক্তি দেওয়াই অনিশ্চিত হয়ে পড়েছিল। ছবির গল্প, শিরোনাম কিছুই না জেনে ‘হ্যাঁ’ করে দেন শুভশ্রী। এমনকী, দর্শকরাও ছবি নিয়ে এতই উত্তেজিত যে জানুয়ারি মাসেই তাঁরা প্রিমিয়ার শো-এর গোল্ডেন টিকিট কেটে ফেলেছেন।
রাজের ছবিতে মিমি
প্রসঙ্গত, সম্প্রতি রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে একটি সারভাইভাল থ্রিলার ধর্মী প্রজেক্টের জন্য মিমির কাছে প্রস্তাব পাঠানো হয়েছে, যেখানে গল্পের মূল কেন্দ্রবিন্দু একজন নারী। ছবিটি পরিচালনা করবেন ‘কালরাত্রি’ খ্যাত অয়ন চক্রবর্তী। টিভি নাইন বাংলাকে মিমির আপ্তসহায়ক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে ছবির ব্যাপারে কথা অনেকটাই এগিয়েছে। সব ঠিক থাকলে চলতি মাসের শেষেই শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
রাজ-শুভশ্রীর দাম্পত্য
{{/usCountry}}প্রসঙ্গত, সম্প্রতি রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে একটি সারভাইভাল থ্রিলার ধর্মী প্রজেক্টের জন্য মিমির কাছে প্রস্তাব পাঠানো হয়েছে, যেখানে গল্পের মূল কেন্দ্রবিন্দু একজন নারী। ছবিটি পরিচালনা করবেন ‘কালরাত্রি’ খ্যাত অয়ন চক্রবর্তী। টিভি নাইন বাংলাকে মিমির আপ্তসহায়ক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে ছবির ব্যাপারে কথা অনেকটাই এগিয়েছে। সব ঠিক থাকলে চলতি মাসের শেষেই শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
রাজ-শুভশ্রীর দাম্পত্য
{{/usCountry}}একসময় মিমি না শুভশ্রী ঠিক কার সঙ্গে প্রেম করছেন রাজ, তা নিয়ে কনফিউজড ছিল গোটা টলিউড। শেষমেশ যদিও শুভশ্রীকেই বেছে নেন রাজ। ২০১৮ সালে দুজনে সাত পাকে বাধাও পড়েন। এরপর ২০২০ সালে আসে তাঁদের প্রথম সন্তান, ছেলের নাম রাখেন তাঁরা ইউভান। আর ২০২৩ সালে মেয়ে ইয়ালিনি আসে তাঁদের কোলে।