...
...
Next Story

Raj-Koel: ‘চোখ ভিজে আছে এখনও…’, কোয়েলের স্বার্থপরের রিভিউ দিলেন রাজ, আর কী বললেন পরিচালক?

Raj-Koel:

Published on: Oct 25, 2025, 08:00:08 IST
Advertisement

ভাই-বোনের সম্পর্কের টানাপোড়েন নিয়েই কোয়েল মল্লিকের নতুন ছবি ‘স্বার্থপর’। ভাইফোঁটার ঠিক আগে মুক্তি পেয়েছে সুরিন্দর ফিল্মস ব্য়ানারে তৈরি এই ছবি, যেখানে কোয়েলের দাদার চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন। সময়ের সঙ্গে সঙ্গে ভাইবোনের সম্পর্কে কী বদল আসে? তুলে ধরেছেন পরিচালক অন্নপূর্ণা বসু।

‘চোখ ভিজে আছে এখনও…’, কোয়েলের স্বার্থপরের রিভিউ দিলেন রাজ, আর কী বললেন পরিচালক?
‘চোখ ভিজে আছে এখনও…’, কোয়েলের স্বার্থপরের রিভিউ দিলেন রাজ, আর কী বললেন পরিচালক?

শুক্রবার দক্ষিণ কলকাতার এক মাল্টিপ্লেক্সে চাঁদের হাট। কোয়েলের স্বার্থপর দেখতে এক ছাদের তলায় গোটা ইন্ডাস্ট্রি। কে ছিলেন না সেই দলে? দেব, জিৎ, যশ-নুসরত, অঙ্কুশ-ঐন্দ্রিলা থেকে রাজ চক্রবর্তী! শুভশ্রীকে ছাড়া এদিন একাই হাজির ছিলেন রাজ।

হলে বসে গোটা ছবি দেখলেন। সিনেমাহল থেকে বেরিয়েই চটপট রিভিউও দিলেন। নতুনদের উৎসাহ জোগাতে বরাবরই ভালোবাসেন রাজ। ফেসবুকে স্বার্থপরের গোটা টিমকে বাহবা জানিয়ে পরিচালক লেখেন, 'স্বার্থপর' দেখে বেরোলাম। চোখ ভিজে আছে এখনও। খুব সুন্দরভাবে তৈরি একটি ছবি এবং ভীষণ সমসাময়িক একটি গল্প ফুটে উঠেছে উপযুক্ত একটি চিত্রনাট্য়ের মাধ্যমে। অসাধারণ ডিরেকশন, ক্যামেরা, এডিট। যার কথা সব থেকে বেশি বলবো, কোয়েল মল্লিক। প্রত্যেক ফ্রেমে নিজের বিশ্বাসযোগ্য অভিনয় দিয়ে চরিত্রটিকে প্রাণ দিয়েছে। সঙ্গে অবশ্যই কৌশিক সেনের অনবদ্য সঙ্গত এবং এই দুই চরিত্রের টানাপোড়েন এই ছবির প্রাণবিন্দু হয়েছে। সঙ্গে রঞ্জিত মল্লিক ও অনির্বাণ চক্রবর্তীর উজ্জ্বল অবস্থান এই ছবিকে আলোকিত করেছে। মিউজিক অসাধারণ। সবাই দয়া করে হলে গিয়ে স্বার্থপর দেখবেন'।

যদিও বক্স অফিসে সেভাবে সাফল্য়ের মুখ দেখেনি এই ছবি। মুক্তির প্রথম তিন দিনে কোয়েলের ছবির আয় মাত্র ২১ লক্ষ টাকা। উইকএন্ডে কি বক্স অফিসের অঙ্কে কোনও বদল আসবে? এখন সেটাই দেখবার।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks