বৃহস্পতিবার ছিল ছোট পর্দার নতুন রিয়েলিটি শো ‘রাঁধুনি না কাঁদুনি’র প্রিমিয়ার। রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা থেকে আসছে এই শো। আর সেখানে সাংবাদিকদের তরফে রাজের কাছে প্রশ্ন করা হয়, শুভশ্রীর করা কোন রান্নাটি তাঁর সবচেয়ে প্রিয়। আর তাতে রাজ জানান যে, তাঁর বউয়ের রান্নাঘরে পা রাখারই অনুমতি নেই।

রাজ বলেন, ‘শুভশ্রীকে আমরা রান্নাঘরে ঢুকতে দেই না। শুভশ্রী রান্না করবে আমরা সেটা চাই-ও না, বলিও না। কেন রান্না করবে? ওর জায়গায় আমরা রান্না করব।’ এরপর রাজ আরও বলেন, ‘শুভশ্রীর শাশুড়ির (রাজ নিজের মায়ের কথাই বলেন) কড়া নির্দেশ আছে, ও রান্নাঘরে পা-ই রাখতে পারবে না। চৌকাঠও পেরোতে পারবে না। নো ওয়ে।’
বিয়ের পরপর দিদি নম্বর ১-এ এসে শ্বশুরবাড়ির সকলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন শুভশ্রী। তিনি সেইসময় বলেছিলেন যে, কীভাবে বিয়ের পর থেকে তাঁকে আগলে রেখেছে শাশুড়ি। বাড়িতে তাঁকে কোনও কাজ করতে দেওয়া হয় না। শাশুড়ি সবসময় চান বউমা রানি হয়ে থাকুক। সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম কফিটা নিয়ে এসেও হাজির হন। সেই সময়ই শুভশ্রী জানিয়েছিলেন, বিয়ের আগে তাঁর যে একটু আধটু রান্নার শখ ছিল, সেটাও এখন ভুলতে বসেছেন। কারণ শাশুড়ির কড়া নির্দেশ, রান্না করবে না অভিনেত্রী বউমা।
রাজ ও শুভশ্রীর প্রেম ছিল টলিপাড়ার সবচেয়ে আলোচিত বিষয়গুলির মধ্যে অন্যতম। ২০১৮ সালে তাঁরা বিয়ের পিঁড়িতে বসেন। বিভিন্ন তর্ক বিতর্ককে পিছনে ফেলে চুটিয়ে সংসার করছেন। রাজ বরাবরই বউয়ের প্রশংসায় থাকেন পঞ্চমুখ। এমনকী, অকপটে জানিয়েছেন যে, দুই সন্তানের থেকেও বেশি ভালোবাসেন নিজের বউকে।
{{/usCountry}}রাজ ও শুভশ্রীর প্রেম ছিল টলিপাড়ার সবচেয়ে আলোচিত বিষয়গুলির মধ্যে অন্যতম। ২০১৮ সালে তাঁরা বিয়ের পিঁড়িতে বসেন। বিভিন্ন তর্ক বিতর্ককে পিছনে ফেলে চুটিয়ে সংসার করছেন। রাজ বরাবরই বউয়ের প্রশংসায় থাকেন পঞ্চমুখ। এমনকী, অকপটে জানিয়েছেন যে, দুই সন্তানের থেকেও বেশি ভালোবাসেন নিজের বউকে।
{{/usCountry}}কাজের সূত্রে, শুভশ্রীকে খুব শীঘ্রই দেখা যাবে দেশু সাত-এ দেবের বিপরীতে। একসময় প্রাক্তন প্রেমিকের সঙ্গে মুখ দেখাদেখিও বন্ধ ছিল। তবে দুজনের মধ্য়েকার দূরত্ব ঘোচে গতবছর ধূমকেতু মুক্তির সময়। দেশু জুটি নিয়ে তৈরি হওয়া হাইপের মাঝেই দেব ২০২৫ সালের ডিসেম্বরে ঘোষণা করে বসেন যে, পরের পুজোতে একসঙ্গে আসবেন তিনি ও শুভশ্রী। আর সেই ছবির মুক্তির অপেক্ষাতেই অধীর এই জুটির ভক্তরাষ
এদিকে, দেশু সাত মুক্তির আগে হঠাৎই রটে যায় যে. দেব-শুভশ্রীর এই কাছাকাছি আসার কারণে নাকি ভাঙন ধরেছে রাজের সঙ্গে তাঁর দাম্পত্যে। এমনকী, একাধিক সোশ্য়াল মিডিয়া পোস্টে দাবি উঠতে থাকে, এক ছাদের তলায় থাকছেন না তাঁরা। তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে, ছেলে ইউভানের জন্মদিনে শুভশ্রীকে নিয়ে পোস্ট করেন রাজ। মাতৃত্বের জন্মদিনে শুভেচ্ছা জানান বউকে। ধন্যবাদ জানান, সংসারের সকলকে একসুতোয় বেঁধে নিয়ে এগিয়ে চলার জন্য।